ছেলের নাম বদলে ‘‌আফতাব’‌ রাখতে চান ‘‌মোদী‌’-‌র মা

‘‌মোদী’‌ নয় ‘‌আফতাব আলম মহম্মদ মোদী’‌ নাম হোক ছেলের। ‌এমনই চাইছেন ‘‌মোদী’–র মা।

'‌মোদী'‌ নয় '‌আফতাব আলম মহম্মদ মোদী'‌ নাম হোক ছেলের। ‌এমনই চাইছেন '‌মোদী'-র মা। ‌ হঠাৎ এই নাম বদল করতে চাওয়ার কারণ?‌ সাংবাদিক তুতো ভাইয়ের কথাতেই প্রভাবিত হয়ে ছেলের নাম রেখেছিলেন। মোদী সম্পর্কে কিছু না জেনেই এই নাম রেখেছিলাম বলে জানিয়েছেন তিনি। এবার ছেলের নাম বদলাতে চান উত্তরপ্রদেশের গোন্ডার বাসিন্ডা মেহনাজ বেগম (‌২৫)।

ছেলর নাম বদলে ‘‌আফতাব’‌ রাখতে চান ‘‌মোদী‌’-‌র মা

গত ২৩ জুলাই তাঁর কোল আলো করে এসেছিল ছোট্ট শিশুটি। সেদিনই মোদী ইতিহাসিক জয় পান। কাকতালীয়ভাবে ছেলের জন্মও সেই দিনে হওয়ায় নাম রেখেছিলেন মোদী। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার হয়েছিল তার। বিজেপিও প্রচারের সুযোগ ছাড়েনি।

মেহনাজ ও তাঁর স্বামী জানিয়েছিলেন নরেন্দ্র মোদীর এই ঐতিহাসিক জয়কে স্মরণীয় করে রাখতেই তাঁদের ছেলের নাম মোদী রেখেছেন। ‌তার দু'‌মাসের মধ্যেই নিজেদের সিদ্ধান্ত নিয়ে আফশোস করতে শুরু করেছেন মেহনাজ। এবার নিজের ছেলের নাম বদল করতে চান তিনি। নাম রাখতে চান আফতাব আলম মহম্মদ মোদী। ছোট্ট করে বললে শুধু আফতাব। ইতিমধ্যেই জেলা শাসকের কাছে ছেলের নাম বদলের আর্জি জানিয়ে চিঠি দিয়েছেন মেহনাজ। অতিরিক্ত উন্নয়ন আধিকারিকের ঘনশ্যাম পান্ডে আবেদনপত্র প্রাপ্তির কথা স্বীকারও করে নিয়েছেন।

মেহনাজ অভিযোগ করেছেন তাঁর তুতো ভাই হিন্দুস্তান লখনউ সংবাদ পত্রের সাংবাদিক। সেই প্রথম খবর করার জন্য নামটি দিতে বলেছিল। ব্যুরো চিফের সঙ্গে নিজের নাম দিয়ে খবরটি ছাপিয়েছিল সে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে মেহনাজের তুতোভাই মুস্তাক আহমেদ। উল্টে তিনি অভিযোগ করেছেন শিশুর জন্মের দিন নিয়ে মিথ্যে বলা হয়েছিল তাঁকে। মেহনাজই ফোন করে তাঁকে জানিয়েছিল ছেলের নাম মোদী রাখতে চান। পরে জানা গিয়েছে মেহনাজের ছেলের জন্ম হয়েছিল ১২ মে। ওয়াজিরগঞ্জের যে হেলথ সেন্টারে মহনাজ প্রসব করেছিলেন সেখানকার সুপার জানিয়েছেন, ১২ মে তারিখ জন্মেছিল '‌মোদী'‌। ১৩ মে মেহনাজ ও তাঁর শিশু সন্তানকে ছেড়ে দেওয়া হয়েছিল।

এদিকে এই নাম বিতর্কের জেরে দুবাইয়ে কর্মসূত্রে থাকা মেহনাজের স্বামী এই মাসে কোনও টাকা পাঠাননি। পরের মাসেও টাকা পাঠাবেন কিনা সন্দেহ বলে আশঙ্কা প্রকাশ করেছেন মেহনাজ। মোদী ছাড়াও তাঁর আরও দুই সন্তান রয়ছে। নামের বিড়ম্বনা কাটাতে এখন তাই মরিয়া হয়ে উঠেছেন মেহনাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+