Wife Kills Husband: স্বামীর মঙ্গল কামনায় করবা চৌথের উপোস, শেষে স্বামীকেই বিষ খাইয়ে খুন স্ত্রীয়ের!

Woman kills Husband: স্বামীর দীর্ঘায়ু কামনায় করবা চৌথের উপোস রেখেছিলেন (Karva Chauth Fast)। উপোস ভাঙতেই স্বামীকে বিষ খাইয়ে খুন করলেন সেই স্ত্রীই। রবিবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কৌশাম্বী জেলার হাড়হিম ঘটনায় তাজ্জব সকলে। তীব্র চাঞ্চল্য এলাকাজুড়ে।

পুলিশ জানায়, অভিযুক্ত সবিতা তার বছর বত্রিশের স্বামী শৈলেশকে বিষ খাইয়ে খুন করে (Wife murders Husband)। স্বামী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছে বলে সন্দেহ ছিল সবিতার। সন্ধেয় করবা চৌথের উপোস ভাঙার সময় স্বামীর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এরপর স্রেফ সন্দেহের বশেই রাতে স্বামীর খাবারে বিষ মিশিয়ে দেয় (Poisoned Food) অভিযুক্ত স্ত্রী।

police

মৃতের ভাই অখিলেশ জানায়, বিষ মেশানো খাবার খেতেই লুটিয়ে পড়ে শৈলেশ। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই স্ত্রীয়ের বিরুদ্ধে খাবারে বিষ মেশানোর অভিযোগ করেন তিনি। শৈলেশের বয়ানের ভিডিয়ো রেকর্ডও করা হয়। এরপর চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই যুবকের।

এদিকে স্বামী অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীকে ডেকে আনার ছলে ঘর থেকে বেরিয়ে যান অভিযুক্ত স্ত্রী। যদিও পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। মৃতের পরিবারের তরফে ওই মহিলার বিরুদ্ধে কাদা ধাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সার্কেল অফিসার অবধেশ কুমার জানান, অভিযুক্ত মহিলার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। কৌশাম্বির পুলিশ সুপার ব্রিজেশকুমার শ্রীবাস্তব বলেন, "মৃত যুবকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই অভিযুক্তদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+