জোর করে অ্যাসিড খাওয়ানো, মহিলার পেটে ছুরিকাঘাত যোগী রাজ্যে, ধৃত প্রতিবেশী

জোর করে অ্যাসিড খাওয়ানো, মহিলার পেটে ছুরিকাঘাত যোগী রাজ্যে, ধৃত প্রতিবেশী

মহিলাদের ওপর অপরাধ ক্রমেই বেড়ে চলেছে উত্তরপ্রদেশে। আবার নির্মম ঘটনার সাক্ষী থাকল যোগীর রাজ্য। বদায়ুঁ জেলার সিক্রি গ্রামের এক মহিকে তাঁরই প্রতিবেশী জোর করে অ্যাসিড খাইয়ে দেয় এবং মহিলার পেটে ছুরিকাঘাত করে। জানা গিয়েছে, ওই প্রতিবেশী মহিলার ঘরে ঢুকে যৌন হেনস্থা করার চেষ্টা করছিল, আক্রান্ত প্রতিরোধ করাতে এই ঘটনা ঘটে।

জোর করে অ্যাসিড খাওয়ানো, মহিলার পেটে ছুরিকাঘাত যোগী রাজ্যে, ধৃত প্রতিবেশী


৩০ বছরের মহিলাকে গুরুতর আহত অবস্থায় পুলিশ জেলা হাসপাতালে ভর্তি করে। কিন্তু তাঁর শারীরিক অবস্থার জটিলতা দেখে তাঁকে বরেলির উচ্চ কেন্দ্রে স্থানান্তর করা হয়। মহিলার ওপর হামলা চালানো ব্যক্তি সত্যেন্দ্রকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে সত্যেন্দ্র, যে ওই মহিলার প্রতিবেশী, সে জোর করে মহিলার ঘরে ঢুকে পড়ে এবং তাঁকে যৌন হেনস্থা করতে শুরু করে দেয়। কিন্তু যখন মহিলা প্রতিরোধ করতে শুরু করে, সত্যেন্দ্র জোর করে তাঁকে অ্যাসিড খেতে বাধ্য করে। মহিলা যখন চিৎকার করে সকলকে ডাকার চেষ্টা করেন, তখন পাশেই রাখা ছুরি দিয়ে সত্যেন্দ্র মহিলার পেটে ক্রমাগত আঘাত করতে শুরু করে।

ওই মহিলা তাঁর তিন সন্তানকে নিয়ে বাড়িতে একাই থাকেন এবং তাঁর স্বামী দিল্লিতে কর্মরত। মহিলার পেটে ছুরি চালানোর পর অভিযুক্ত ঘটনাস্থান ছেড়ে পালিয়ে যান। মহিলার কান্নার আওয়াজ শুনে অন্য প্রতিবেশীরা দৌড়ে আসেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ অ্যাম্বুলেন্সের সহায়তায় মহিলাকে হাসপাতালে পাঠায়। স্থানীয়দের অভিযোগ প্রথমে পুলিশ ঘটনাটিকে হাল্কাভাবে নিচ্ছিল কিন্তু আহত মহিলার ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ সত্যেন্দ্রর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন এবং তাকে গ্রেফতার করা হয়। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন এবং মহিলার বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+