প্রধানমন্ত্রীর ছবি আঁকার 'অপরাধ', এই মুসলিম মহিলার সঙ্গে তারপর যা হল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথের ছবি আঁকায় স্বামীর হাতে মার খেতে হল উত্তরপ্রদেশের এক মুসলিম গৃহবধুকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথের ছবি আঁকায় স্বামীর হাতে মার খেতে হল এক মুসলিম গৃহবধুকে। এমনকী বাড়ি থেকে তাঁকে বেরও করে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়া জেলায়।

নিজের শখপূরণ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি এঁকেছিলেন বালিয়া জেলার বাসারিকপুরের গৃহবধূ নাগমা পারভিন। কিন্তু তার ফল যে এভাবে ভুগতে হবে তা স্বপ্নেও ভাবতে পারেননি নাগমা। দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি এঁকে তাঁর কপালে জুটল মারধর ও পাগল তকমা। এমনকী বাড়ি থেকেও তাঁকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন নাগমার বাবা সামশের খান।

সামশের খানের অভিযোগ, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি আঁকায় তাঁর স্বামী পারভেজ খান বলেন, নাগমার নাকি মাথা-খারাপ হয়ে গিয়েছে। এরপরই তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। সিকান্দারপুর থানায় অভিযোগের ভিত্তিতে নাগমার শ্বশুরবাড়ির ৬জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
তিন তালাক নিয়ে সুপ্রিমকোর্টের ঐতিহাসিক রায়ের পর মুসলিম মহিলাদের অধিকাংশই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। তিন তালাক নিয়ে মোদীর এই সিদ্ধান্ত তাঁকে পলিটিক্যাল মাইলেজেও যথেষ্ট এগিয়ে রেখেছে। এই সিদ্ধান্তকে জোর গলায় সমর্থন করায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও মুসলিম মহিলাদের মধ্যে জনপ্রিয় হয়েছেন।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications