বাবার কাঁধেই মর্মান্তিক মৃত্যু ১২ বছরের কিশোরের

নয়াদিল্লি, ৩০ অগাস্ট : চিকিৎসার গাফিলতির অভাবে বাবার কাঁধেই মৃত্যু হল ১২ বছরের এক কিশোরের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। একটি সরকারি হাসপাতালে চিকিৎকার জন্য সুনীল কুমার তাঁর ছেলেকে নিয়ে হাজির হয়েছিলেন। কিন্তু সেখানকার কর্তৃপক্ষের গাফিলতিতে বাবার কাঁধেই মৃত্যু হয় ওই কিশোরের।

কানপুরের সরকারি হাসপাতালে যখন ছেলের চিকিৎসার জন্য কাতর আবেদন জানাচ্ছিলেন বাবা, তখন হাসপাতাল থেকে তাঁকে ছেলেকে শিশু হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে পরামর্শ দেওয়া হয়। অমানবিক হাসপাতাল কর্তৃপক্ষ অসুস্থ কিশোরের প্রাথমিক চিকিৎসা না করেই শিশু হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন। হাসপাতাল থেকে তাকে নিয়ে যাওয়ার জন্য কোনও স্ট্রেচারেরও ব্যবস্থা করা হয়নি। এরপর সুনীল কুমার একপ্রকার বাধ্য হয়েই নিজের ছেলেকে কাঁধে চাপিয়ে শিশু হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন।

বাবার কাঁধেই মর্মান্তিক মৃত্যু ১২ বছরের কিশোরের

কিন্তু যতক্ষনে তিনি শিশু হাসপাতালে পৌঁছান ততক্ষনে অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছিল। এরপর চিকিৎসকেরা জানিয়ে দেন, যে হাসপাতাল নিয়ে আসার পথেই ওই কিশোরের মৃত্যু হয়েছে।

এই ঘটনা নিয়ে সরকারি হাসপাতালের কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি। হাসপাতালের অমানবিক আচরণের ফলে কিশোরের মৃত্যুর ঘটনার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই প্রবল সমালোচনা শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+