৫ একর জমি গ্রহণ সুন্নি ওয়াকফ বোর্ডের, অযোধ্যায় মসজিদ ছাড়াও জনকল্যাণমূলক একাধিক প্রস্তাব

উত্তর প্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ড মসজিদ তৈরির জন্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মতো সরকারের দেওয়া ৫ একর জমি গ্রহণ করেছে। এব্যাপারে আলোচনার জন্য ২৪ ফেব্রুয়ারি বৈঠকও ডাকা হয়েছে।

উত্তর প্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ড মসজিদ তৈরির জন্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মতো সরকারের দেওয়া ৫ একর জমি গ্রহণ করেছে। এব্যাপারে আলোচনার জন্য ২৪ ফেব্রুয়ারি বৈঠকও ডাকা হয়েছে। মসজিদ ছাড়াও সেখানে অন্য কিছু তৈরি করা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে ওই বৈঠকে।

৫ একর জমি গ্রহণ সুন্নি ওয়াকফ বোর্ডের, অযোধ্যায় মসজিদ ছাড়াও হতে পারে জনকল্যাণমূলক অনেক কিছু

সুন্নি ওয়াকফ বোর্ড সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে বোর্ডের অভ্যন্তরীণ মহল সূত্রে খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ প্রত্যাখ্যান করার মতো ক্ষমতা তাদের ছিল না। সূত্রের খবর অনুযায়ী জমি নিয়ে বোর্ডের বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের প্রস্তাব রয়েছে। অনেকে চাইছেন সেখানে স্কুল তৈরি করতে। আাবার অনেকে চাইছেন হাসপাতাল তৈরি করতে।

সূত্রের আরও খবর, তাদের হাতে পাঁচ একর জমি রয়েছে। সেখানে অনেক কিছুই করা যেতে পারে। তবে সব বিষয়েই সিদ্ধান্ত নেওয়া হবে ২৪ ফেব্রুয়ারি। মসজিদ তৈরির জন্য একটি ট্রাস্টও গঠন করা হতে পারে। ট্রাস্টের নাম দেওয়া হতে পারে ইন্দো ইসলামিক কালচার ফাউন্ডেশন।

২০১৯-এর ৯ নভেম্বর সর্বোচ্চ আদালত কেন্দ্রকে নির্দেশ দেয় বিকল্প পাঁচ একর জমি মসজিদ তৈরির জন্য ওয়াকফ বোর্ডের হাতে তুলে দিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+