মারণ নীল তিমির শিকার আরও ১, এবার উত্তরপ্রদেশে

ফের মারণ নীল তিমির শিকার হল ১৩ বছরের এক ছাত্র, এবার নীল তিমির থাবা উত্তরপ্রদেশেও

ফের মারণ নীল তিমির শিকার হল ১৩ বছরের এক ছাত্র। উত্তরপ্রদেশে সম্ভবত এই প্রথম ব্লু হোয়েলের শিকার হল কোনও ছাত্র। রবিবার রাতে তাকে ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় দেখতে পান ওই ছাত্রের বাবা মা। সেসময়েও তার হাতে ধরা ছিল মোবাইল ফোন এবং তাতে ব্লু হোয়েল চ্যালেঞ্জ খোলা ছিল।

মারণ নীল তিমির শিকার আরও ১, এবার উত্তরপ্রদেশে

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুর জেলার মৌদাহা এলাকায়। পার্থ সিং নামে ওই ষষ্ঠ শ্রেণির ছাত্র কিছুদিন ধরেই মোবাইলের প্রতি অস্বাভাবিকরকম আসক্ত হয়ে পড়েছিল বলে জানিয়েছেন তার বাবা মা। সে ব্লু হোয়েল গেম খেলছে জানতে পেরে তার মোবাইলটিও কেড়ে নেওয়া হয়। কিন্তু তাতেও দমানো যায়নি তাকে। এরপর লুকিয়ে চুরিয়ে তার বাবার স্মার্টফোনেই গেম খেলত সে।

মারণ নীল তিমির শিকার আরও ১, এবার উত্তরপ্রদেশে

রবিবার সন্ধেয় এক বন্ধুর জন্মদিনের পার্টিতে যাওয়ার কথা ছিল পার্থর। কিন্তু সেখানে না গিয়ে নিজের ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় সে। বেশ কিছুক্ষণ পরেও সে বেরিয়ে না আসায় দরজায় ধাক্কাধাক্কি করেন পার্থর বাবা- মা। সাড়া না মেলায় দরজা ভেঙে তারা দেখতে পান ছেলে সিলিং ফ্যানে ঝুলছে। পুলিশ এসে স্মার্টফোনটি বাজেয়াপ্ত করে আইটি পরীক্ষার জন্য পাঠিয়েছে।

মৌদাহার সার্কেল ইন্সপেক্টর জানিয়েছেন, প্রাথমিকভাবে ব্লু হোয়েল চ্য়ালেঞ্জ পূরণ করতেই ছাত্রটি আত্মহত্যা করেছে বলে মনে করা হচ্ছে। ফরেনসিক পরীক্ষা করে কল ডিটেল খতিয়ে দেখা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+