ঠান্ডার জেরে ১৪ জানুয়ারি পর্যন্ত স্কুলগুলিতে ছুটি ঘোষণা উত্তরপ্রদেশে
লখনউ, ১২ জানুয়ারি : ঠান্ডার জেরে প্রাণ ওষ্ঠাগত রাজ্যে। আর তাই সেকেন্ডারি বোর্ডের অন্তর্গত সমস্ত স্কুল এবং কলেজে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত ছুটির সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার। রবিবার এই বিষয় সমস্ত স্কুল ও কলেজকে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

উচ্চ শিক্ষা দফতরের প্রধান সচিব জিতেন্দ্র কুমার জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। তবে এই নির্দেশিকা শুধুমাত্র উচ্চ শিক্ষা দফতরের আওতায় দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাস ছুটি দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, শনিবার অস্টম শ্রেণী পর্যন্ত সমস্ত ছুটির কথা ঘোষণা করেছিল রাজ্য় পরে তা বাড়িয়ে দ্বাদশ শ্রেণী পর্যন্ত করা হয়েছে।












Click it and Unblock the Notifications