'পরীক্ষার উত্তরপত্রে ১০০ টাকা রেখে দাও.. নম্বর আসবে'! পরামর্শ দিয়ে প্রধান শিক্ষকের কপালে যা জুটল

'পরীক্ষার উত্তরপত্রে ১০০ টাকা রেখে দাও.. নম্বর আসবে'! পরামর্শ দিয়ে প্রধান শিক্ষকের কপালে যা জুটল

পরীক্ষার মরশুম শুরু গোটা দেশে। বোর্ডের পরীক্ষা ঘিরে বিভিন্ন রাজ্যেই চলছে পড়ুয়াদের ব্যস্ততা। এমন সময় শিক্ষকের পরামর্শ খুবই জরুরি। যাবৎকালে শিক্ষকের 'লাস্ট মিনিট টিপস' বহু সমস্যার সমাধান করেছে বহু পড়ুয়ার। তবে উত্তর প্রদেশের এক শিক্ষক 'লাস্ট মিনিট' এ এমন এক পরামর্শ দিয়ে বসলেন যে , শেষে তাঁর হাতেই পড়ল হাত কড়া!

শিক্ষক ও পরামর্শ

শিক্ষক ও পরামর্শ

উত্তরপ্রদেশে বোর্ডের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আর তার জন্য প্রতিটি স্কুলেই ব্যস্ততা। এমনই এক স্কুল উত্তরপ্রদেশের মউ এলাকায় রয়েছে। বেসরকারী এমন স্কুলে প্রধান শিক্ষক নিজের পড়ুয়াদের পরীক্ষার আগে দিচ্ছিলেন 'ভোকাল টনিক'। আর সেই সময়ই তিনি শিখিয়ে দেন যে কিভাবে পরীক্ষায় কারচুপি করতে হয়। সেই বিষয়ে খুব কড়া পরামর্শও দেন তিনি। প্রধান শিক্ষক প্রবীণ মাল পড়ুয়াদের উদ্দেশে বলেন,'আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার পড়ুয়ারা কোনও দিনই ফেল করবে না। কোনও ভয় পাওয়ার দরকার নেই। '

'যদি নকল করতে গিয়ে ধরাও পড় তাহলেও ভয় পেও না'

'যদি নকল করতে গিয়ে ধরাও পড় তাহলেও ভয় পেও না'

এরপরই তিনি পড়ুয়াদের উদ্দেশে বলেন, ' তোমরা তোমাদের মধ্যে কথা বল। কিন্তু কারোর হাত কেউ ধরবে না। নিজেদের মধ্যে কথা বলো। তবে ভয় পেও না। সরকারী স্কুলের যে পরীক্ষকরা সেখানে রয়েছেন , তাঁরা আমার বন্ধু। ..যদি নকল করতে গিয়ে ধরাও পড় তাহলেও ভয় পেও না। সহ্য করে নিও দুই তিনটে থাপ্পড়

 হাতে হাতকড়া!

হাতে হাতকড়া!

এরপরই প্রধান শিক্ষিক সুর চড়িয় বলেন, 'পরীক্ষার খাতা ফাঁকা রেখে আসবে না। শুধু মাত্র ১০০ টাকার নোট উত্তরপত্রে রেখে আসবে ..শিক্ষকরা অন্ধভাবে তোমাদের নম্বর দেবে। যদি উত্তর ভুলও লিখে আসে, যার টোটাল মার্কস ধরো ৪ নম্বর, তাহলে তোমাদের ৩ নম্বর দিয়ে দেবেন ওঁরা। ' এরপরই তিনি 'জয় হিন্দ ও জয় ভারত' বলে নিজের বক্তব্য় শেষ করেন। আর তারপর যেটা হয়, সেটা হল.. এই গোটা পর্বের ভিডিও যোগী আদিত্যনাথের 'গ্রিভেন্স সেল' এ পাঠানো হয়। তারপরই গ্রেপফতার হন এই শিক্ষক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+