রাহুল সোনিয়ার প্রচারে উত্তরপ্রদেশের ‘মোদী’, ২০১৪-র পর ‘পাশা’ উল্টে গেল ২০১৯-এ

মোদীকে ঝটকা দিলেন মোদীর ‘জুড়ুয়া’। লোকসভা নির্বাচনের আগে বিজেপি ছাড়লেন তিনি। যোগ দিলেন কংগ্রেসে। এবার লোকসভায় তিনি কংগ্রেসে হয়ে প্রচারে ঝড় তুলবেন।

মোদীকে ঝটকা দিলেন মোদীর 'জুড়ুয়া'। লোকসভা নির্বাচনের আগে বিজেপি ছাড়লেন তিনি। যোগ দিলেন কংগ্রেসে। এবার লোকসভায় তিনি কংগ্রেসে হয়ে প্রচারে ঝড় তুলবেন। শুধু বিজেপি ছেড়ে কংগ্রেসে যাওয়াই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। জানিয়েছেন তাঁর বিজেপির প্রতি মোহভঙ্গের কারণ। প্রচারেও তা জানাবেন ফের।

চেহারায় অবিকল মোদী

চেহারায় অবিকল মোদী

অবিকল নরেন্দ্র মোদী। খুব ভালো করে না দেখলে যে কোনও মানুষের ভ্রম হওয়াই স্বাভাবিক। আমার-আপনারও হবে। ভুলেও ভাববেন না এ ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এ ছবি মোদীর ‘জুড়ুয়া' অভিনন্দন পাঠকের। তিনি উত্তরপ্রদেশের ‘মোদী'। উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা।

২০১৪-য় প্রচারে ‘মোদী’র ভূমিকা

২০১৪-য় প্রচারে ‘মোদী’র ভূমিকা

২০১৪ সালে বিজেপির হয়ে জোর প্রচার চালিয়েছিলেন এই অভিনন্দন পাঠক। তিনি হুবহু প্রধানমন্ত্রী মতো দেখতে হওয়ায় তাঁর মুখ দিয়ে মোদীর প্রচার জনমানসে আলাদা প্রভাব পড়েছিল। এবার তার উল্টো প্রভাব পড়ার সম্ভাবনা উত্তরপ্রদেশে। কারণ প্রচারে তিনি মোদী সরকারের ব্যর্থতা তুলে ধরবেন।

রাহুল-সোনিয়ার প্রচারে ‘মোদী’

রাহুল-সোনিয়ার প্রচারে ‘মোদী’

আর নরেন্দ্র মোদীর হয়ে প্রচার নয়। এবার রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর হয়ে প্রচার চালাবেন উত্তরপ্রদেশের ‘মোদী'। তিনি সম্প্রতি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন তাঁর সিদ্ধান্তের কথা। তিনি জানালেন বিজেপি ছাড়ার কথা। তিনি এবার কংগ্রেসে যোগ দিচ্ছেন। কংগ্রেসে যোগ দিয়ে তিনি রাহুল-সোনিয়ার হয়ে প্রচার চালাবেন। ইতিমধ্যে তাঁদের সঙ্গে কথাও হয়েছে।

প্রধানমন্ত্রী মোদীর কাজে অখুশি ‘জড়ুয়া’ মোদী

প্রধানমন্ত্রী মোদীর কাজে অখুশি ‘জড়ুয়া’ মোদী

বিগত পাঁচ বছরে তিনি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কাজে আদৌ খুশি নন। তিনি তাঁর অভিযোগ জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। কিন্তু কাদের কাজ কিছুই হয়নি। বিজেপির এই কাজ দেখে তিনি অত্যন্ত হতাশ। ফলে এই পরিস্থিতিতে তিনি কংগ্রেসের হয়ে লড়াই করতে চান। চান বিজেপি শাসনের অবসান ঘটাতে।

মোদীকে ৫০ চিঠি

মোদীকে ৫০ চিঠি

উত্তরপ্রদেশের ‘মোদী' অভিনন্দন পাঠক বলেন, দিন দিন বিজেপির বিরুদ্ধে ক্ষোভ বেড়েই চলেছে সাধারণ মানুষের। ক্ষোভ বেড়েছে তাঁরও। তাঁর ক্ষোভ জানিয়ে প্রধানমন্ত্রীকে তিনি ইতিমধ্যে ৫০টি চিঠি লিখেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই তিনি বিজেপির অপশাসনের বিরুদ্ধে কংগ্রেসের পতাকা হাতে তুলে নিচ্ছেন।

গোরক্ষপুরে বিজেপির প্রচারে ব্যর্থ

গোরক্ষপুরে বিজেপির প্রচারে ব্যর্থ

তিনি এর আগে গোরক্ষপুরে বিজেপির হয়ে প্রচার করেছিলেন অভিনন্দন পাঠক। কিন্তু কাঙ্খিত সাফল্য আনতে পারেননি। গোরক্ষপুরে হেরে গিয়েছিল বিজেপি। তাতে তিনি বুঝেছেন বিজেপির প্রতি মানুষের ক্ষোভ বেড়েছে। বিজেপিকে শুধরানোর বার্তা দিয়েছিলেন। কিন্তু তাঁর বার্তা কানে তোলা হয়নি।

রাজবব্বরের সঙ্গে সাক্ষাৎ

রাজবব্বরের সঙ্গে সাক্ষাৎ

ইতিমধ্যে কংগ্রেস যোগদানের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি রাজবব্বরের সঙ্গে দেখা করেছেন হুবহু মোদী অভিনন্দন পাঠক। তাঁর ইচ্ছার কথা তুলে ধরেছেন। তিনি চেয়েছেন কংগ্রেসে যোগদান করতে এবং আসন্ন লোকসভায় কংগ্রেসের হয়ে প্রচার করতে। আর তা হলে কংগ্রেসের পক্ষে অ্যাডভান্টেজ হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

কী বলছেন মোদীর ‘জুড়ুয়া’

বিজেপিতে মোহভঙ্গ। কংগ্রেসের হাত ধরতে চলেছেন উত্তরপ্রদেশের ‘মোদী'। কেন তিনি বিজেপি ছাড়ছেন, কেন তিনি প্রচার করবেন সোনিয়া-রাহুলের হয়ে, তা জানালেন অভিনন্দন পাঠক। শুনে নিন ভিডিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+