শাহজাহানপুরে পণ্যবাহী ট্রাক উল্টে পিষে দিল ২টি গাড়ি, মৃত্যু ১৬ জনের

উত্তর প্রদেশের শাহজাহানপুরে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১৬ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। বিশাল পণ্যবাহী ট্রাক উল্টে গিয়ে পিষে দেয় দুটি গাড়ি। ঘটনাস্থলেই কমপক্ষে ১৬ জন মারা যান।

উত্তর প্রদেশের শাহজাহানপুরে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১৬ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। বিশাল পণ্যবাহী ট্রাক উল্টে গিয়ে পিষে দেয় দুটি গাড়ি। ঘটনাস্থলেই কমপক্ষে ১৬ জন মারা যান। ২৪ নম্বর জাতীয় সড়কের জামকা মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

কী করে দুর্ঘটনা

কী করে দুর্ঘটনা

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পরচণ্ড গতিতে আসছিল পণ্যবাহী ট্রাক। ক্রসিংয়ের কােছ একটি ভ্যানকে ধাক্কা মারে ট্রাকটি। সেটি উল্টে গিয়ে আরেকটি টেম্পোকে ধাক্কা মারে। মৃতরা সকলেই ভ্যানের যাত্রী ছিলেন। প্রচণ্ড গতিতে আসা ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েছিল তাঁরা। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৬ জনের।

পুলিসের দাবি

পুলিসের দাবি

স্থানীরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিস গিয়ে উদ্ধারকাজে হাত লাগায়। মৃত ১৬ জনের মধ্যে তিন িশশু এবং এক মহিলা রয়েছেন। পুলিস সুপার জানিয়েছেন পাঁচজন আহতকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরে অবস্থাও যথেষ্ট উদ্বেগজনক।

খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্ঘটনার খবর পৌঁছে গিয়েছে উত্তর প্রদেশের মু্খ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে। তিনি অবিলম্বে আহতদের চিকি‌ৎসার নজরদারির নির্দেশ দিয়েছেন শাহাজাহানপুরের জেলা শাসককে। একই সঙ্গে আহত এবং মৃতদের উপযুক্ত আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

দুর্ঘটনার কারণে দীর্ঘক্ষণ যানচলাচল বন্ধ রয়েছে জাতীয় সড়কে। যুদ্ধকালীন তৎপরতায় ট্রাকটি সরানোর চেষ্টা করা হচ্ছে। পূর্ত দফতরের ক্রেন নিয়ে এসে সরানোর চেষ্টা করা হচ্ছে ট্রাকটিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+