UP Polls 2022: যোগী আদিত্যনাথের ধারে কাছে নেই অখিলেশ! ফেসবুকের তালিকাটা দেখবেন নাকি
একেবারে মধ্যগগনে রয়েছে উত্তরপ্রদেশের নির্বাচন। সাত দফা নির্বাচনের মধ্যে ইতিমধ্যে তিন দফার নির্বাচন হয়ে গিয়েছে। অর্থাৎ ৪০৩টি আসনের মধ্যে ১৭২টি আসনে ভোটদান সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত চারদফার নির্বাচন বাকি রয়েছে। যা
একেবারে মধ্যগগনে রয়েছে উত্তরপ্রদেশের নির্বাচন। সাত দফা নির্বাচনের মধ্যে ইতিমধ্যে তিন দফার নির্বাচন হয়ে গিয়েছে। অর্থাৎ ৪০৩টি আসনের মধ্যে ১৭২টি আসনে ভোটদান সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত চারদফার নির্বাচন বাকি রয়েছে। যা সাত মার্চের মধ্যে শেষ হয়ে যাবে।

তবে উত্তরপ্রদেশের ক্ষমতায় কে আসবে তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ১০ মার্চের মধ্যে। সেদিনই চূড়ান্ত জানা যাবে উত্তরপ্রদেশের ৪০৩টি আসনে কে হাসলেন আর কে কাঁদলেন।
তবে হাইটকে যুগে বিধানসভা নির্বাচনে বড়সড় ভূমিকা রয়েছে সোশ্যাল মিডিয়াতে। শাসক হোক বা বিরোধী দুই শিবিরেই প্রচারের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করা হচ্ছে। এতে বেশ কিছু সবিধা রিয়েছে। এক বহু মানুষের কাছে পৌঁছানো যায় এর মাধ্যমে, দুই এতে ভোটারদের পালসও বোঝা যায় কিছুটা।
তবে বর্তমানে রাজনৈতিক দলের র্যালি, প্রচার সবই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে থাকেন রাজনৈতিক দলের নেতারা। তবে আজকের যুগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভোটাররাও তাঁদের বার্তা পাঠাচ্ছেন রাজনেতাদের কাছে।
তবে উত্তরপ্রদেশে ভোটের বাজারে বড় সমস্ত নেতাদের সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্সের সংখ্যায় বড়সড় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। তা সে ফেসবুক হোক কিংবা টুইটার। কোন নেতার কত ফলোয়ার্স সেটাই তুলে ধরা এই প্রতিবেদনে-
যোগী আদিত্যনাথ- বলে রাখা প্রয়োজন যোগী আদিত্যনাথের ফলোয়ারের সংখ্যায় টুইটারে একছত্র অধিকার রয়েছে। মুখ্যমন্ত্রী আদিত্যনাথের সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব, প্রিয়াঙ্কা গান্ধী, মায়াবতীর থেকে অনেকে বেশি ফলোয়ার রয়েছে। এক জানুয়ারি ২০২২ সালে যোগী আদিত্যনাথের টুইটারে ফলোয়ারের সংখ্যা ছিল 1,73,79,413। আর তা ২০ ফেব্রুয়ারি তা বেড়ে হয়েছে 1,77, 13, 658। মাত্র ৫১ দিনের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ফলোয়ারের সংখ্যা 3,34, 245 বেড়ে গিয়েছে। অর্থাৎ প্রতিদিন যোগী আদিত্যনাথের টুইটারে 6,650 জন করে নতুন ফলোয়ার যোগ হয়েছে।
অখিলেশ যাদব- ১ লা জানুয়ারি ২০২২ অখিলেশ যাদবের টুইটারে ফলোয়ার সংখ্যা ছিল 1, 39,0,422। যা ২০ ফেব্রুয়ারি বেড়ে হয়েছে 1, 59, 4, 422। অর্থাৎ মাত্র ৫১ দিনের মধ্যে তাঁর অ্যাকাউন্টে 2,04,000 -জন নতুন ইউজার যোগ হয়েছে। অর্থাৎ প্রতিদিন ৪ হাজার করে ফলোয়ার যুক্ত হয়েছে।
প্রিয়াঙ্কা গান্ধী- গত ১লা জানুয়ারি প্রিয়াঙ্কা গান্ধীর টুইটারে 45,14,516 ফলোয়ার ছিল। আর তা ২০ ফেরুয়ারি বেড়ে হয়েছে 46,00,373। ৫১ দিনের মধ্যে কংগ্রেস নেত্রীর ফলোয়ার সংখ্যা বেড়েছে- 85,857। অর্থাৎ হিসাব বলছে প্রত্যেকদিন ১৬০০ করে ব্যবহারকারী প্রিয়াঙ্কার সঙ্গে টুইটারে যুক্ত হয়েছেন।
অন্যদিকে যদি ফেসবুকের বিষয়ে আলোচনা করা হয় তাহলে ফেসবুকে যোগী আদিত্যনাথের ফলোয়ার্স সংখ্যা ৬০ লাখের বেশি। তবে এক্ষেত্রে যোগীকে পিছনে ফেলে দিয়েছেন অখিলেশ। তাঁর ফেসবুকে ৭০ লাখেরও বেশি অনুগামী। সেখানে অনেকটাই পিছিয়ে মায়াবতি এবং প্রিয়াঙ্কা গান্ধীর। প্রিয়াঙ্কার বিশ্বের সবথেকে বড় সোশ্যাল মিডিয়া জায়েন্টে অনুগামীর সংখ্যা ৪০ লাখের বেশি। সেখানে মায়াবতির কোনও ফেসবুকে পেজই নেই।












Click it and Unblock the Notifications