UP Politics: তিন রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচন! PM মোদীর সিদ্ধান্তের প্রশংসায় প্রভাবশালী .কংগ্রেস নেতা

UP Politics: একটু দেরি হলেও, বিজেপি হিন্দি বলয়ের তিন রাজ্যে মুখ্যমন্ত্রীদের নাম ঘোষণা করেছে। তিন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনে চমক দিয়েছে বিজেপি। রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে যেমন বিজেপি নেতৃত্ব একজন ব্রাহ্মণকে বেছে নিয়েছে, অন্যদিকে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে উপমুখ্যমন্ত্রী পদে একজন করে ব্রাহ্মণ মুখ রেখেছে।

পুরনো মুখ বদলে মুখ্যমন্ত্রী পদে নতুন মুখ আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সভাপতি জেপি নাড্ডার মতো নেতারা। যা নিয়ে প্রশংসা করেছেন প্রবীণ কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম।

প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় প্রভাবশালী কংগ্রেস নেতা

দলীয় লাইনের বাইরে গিয়ে বক্তব্য রাখার ক্ষেত্রে নাম করেছেন উত্তর প্রদেশের এই নেতা। যে কারণে তাঁকে নিয়ে প্রশ্নও উঠেছে। এবার তিনি তিন রাজ্যে মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করলেন। এখানেই শেষ নয় রাজস্থানে একজন ব্রাহ্মণ মুখ্যমন্ত্রী, আর মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে একজন করে ব্রাহ্মণ উপমুখ্যমন্ত্রী নিয়োগের সিদ্ধান্তের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

নিজের এক্স হ্যান্ডেলে আচার্য প্রমোদ কৃষ্ণম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন রাজস্থানে একজন ব্রাহ্মণ মুখ্যমন্ত্রী, আর মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে একজন করে ব্রাহ্মণ উপমুখ্যমন্ত্রী নিয়োগের সিদ্ধান্তের জন্য। পাশাপাশি তিনি সব নবনির্বাচত মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদেরও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

অন্যদিকে কংগ্রেস যে আচার্য প্রমোদ কৃষ্ণমের প্রতি সন্তুষ্ট নয়, তা বুঝিয়ে দিয়েছে, গত অগাস্টে ওয়ার্কিং কমিটিত নেতাদের তালিকায় তাঁর নাম বাদ দিয়ে। প্রিয়ঙ্কা গান্ধীর সহযোগী হিসেবে পরিচিত এই নেতা সেই সময় অভিযোগ করেছিলেন কংগ্রেসের কিছু নেতা হিন্দু উপাধিকে ঘৃণা করেন। দলকে বামপন্থী রাস্তায় নিয়ে যেতে চান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+