জয় শ্রীরাম স্লোগান দিয়ে আলিগড় ক্যাম্পাস দাপিয়েছিল যোগীর পুলিস

জয় শ্রীরাম স্লোগান দিয়ে আলিগড় ক্যাম্পাস দাপিয়েছিল যোগীর পুলিস

নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে ঢুকে যোগীর পুলিস। জয় শ্রীরাম স্লোগান দিয়ে ক্যাম্পাসে অভিযান চালিয়েছিল পুলিস। এমনই অভিযোগ উঠেছে। ছাত্রছাত্রীরা অভিযোগ করেছেন, ছাত্রছাত্রীদের উপর হামলা চালানোর সময় পুলিস ভয়ঙ্কর হয়ে উঠেছিল আর ক্রমাগত জয় শ্রীরাম স্লোগান দিয়ে চলছিল।

সিএএ-র প্রতিবাদে উত্তাল আলিগড়

সিএএ-র প্রতিবাদে উত্তাল আলিগড়

নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল উত্তর প্রদেশের আলিগড় বিশ্ববিদ্যালয়। ছাত্রছাত্রীরা সিএএ-র প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছিলেন। উপাচার্য পরিস্থিতি মোকাবিলায় পুলিস ডেকেছিলেন ক্যাম্পাসে। কিন্তু গেট ভেঙে ক্যাম্পাসে ঢুকে পড়েছিল সেনাও। কী করে বিনা অনুমতিতে ক্যাম্পাসে সেনা ঢুকল এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ছাত্র বিক্ষোভ দমনে সাম্প্রদায়িক স্লোগান পুলিসের

ছাত্র বিক্ষোভ দমনে সাম্প্রদায়িক স্লোগান পুলিসের

আলিগড় বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ দমনে আসা পুলিসকর্মীরা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। ছাত্রছাত্রীদের স্কুটার, বাইক, গাড়ি ভেঙে জ্বালিয়ে দিয়েছিল পুলিস। এমনকী জঙ্গি বলে তাঁদের দিকে আক্রমণ চালানো হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগ ছাত্রদের হোস্টেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।

ছাত্রদের উপর গ্রেনেড হামলা

ছাত্রদের উপর গ্রেনেড হামলা

আলিগড় বিশ্ববিদ্যালয়ে পুলিস এবং সেনাবাহিনীকে দিয়ে বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। অভিযোগ করা হচ্ছে জঙ্গি দমনে যে গ্রেনেড ব্যবহার করা হয়ে থাকে আলিগড় বিশ্ববিদ্যালয়ে সেই একই গ্রেনেড ব্যবহার করেছিল পুলিস। এমনকী কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয়। পুলিস এবং সেনার আক্রমণাত্মক অভিয়ানের প্রতিবাদে সরব হয়েছে সব মহল। পুলিসের পক্ষ থেকে দাবি করা হয়েছে তদন্ত না হওয়া পর্যন্ত গ্রেনেড ছোড়ার অভিযোগ নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

প্রতীকী ছবি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+