পাকিস্তানে যাও, মেরঠে সিএএ বিরোধী আন্দোলন দমনে হুঙ্কার উত্তর প্রদেশ পুলিসের
সিএএ-র প্রতিবাদে গত কয়েকদিন ধরেই উত্তাল উত্তর প্রদেশে। বিশেষ করে মেরঠে আন্দোলন জোরদার হয়েছে। সিএএ- আন্দোলন দমনে উত্তর প্রদেশ পুলিসের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছে।
সিএএ-র প্রতিবাদে গত কয়েকদিন ধরেই উত্তাল উত্তর প্রদেশে। বিশেষ করে মেরঠে আন্দোলন জোরদার হয়েছে। সিএএ- আন্দোলন দমনে উত্তর প্রদেশ পুলিসের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছে। একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে বিক্ষোভ কারীদের উদ্দেশ্য করে যোগীর পুলিস পাকিস্তানে যাও বলে চিৎকার করছে।

পুলিস সুপার অখিলেশ নারায়ণ সিং হিংসা দমনে মেরঠের সরু গলি দিয়ে যাওয়ার সময় কয়েকজন মুসলিমকে উদ্দেশ্য করে পাকিস্তান যাও বলে মন্তব্য করেছেন। ভিডিও ফুটেছে দেখা গিয়েছে মেরঠের সরু গলির মধ্যে দাঁড়িয়ে রয়েছে ফেজ টুপি পরা কয়েকজন মুসলিম। তাঁদের সামনে দাঁড়িয়ে পুলিস সুপার বলছেন, কোথায় যাবে তোমরা। এই গলিটা আমি ঠিক করে ছাড়ব। তাঁদের মধ্যে একজন পাল্টা জবাবে বলেছে আমরা নমাজ পড়ে আসছি। তার পাল্টা জবাবে পুলিস সুপার বলেন, সেটা ঠিক আছে তবে যাঁরা নীল পাতা আর কাল পাতা বেঁধে রয়েছে তাঁরা যেন পাকিস্তানে চলে যায়। এই দেশে থাকতে ইচ্ছে না করলে চলে যাও। কারণ এদেশে থেকে অন্যদেশের গুণগান গাওয়া যাবে না।
পুলিসের এই বিতর্কিত মন্তব্যের অভিযোগ এই প্রথম নয়। এর আগে আলিগড় বিশ্ববিদ্যালয়েও এরকম একাধিক বিতর্কিত মন্তব্য করেছে যোগীর পুলিস। সেখানে পুলিসকে জয় শ্রীরাম স্লোগান দিতেও দেখা গিয়েছে বলে অভিযোগ উঠেছিল।












Click it and Unblock the Notifications