কুম্ভমেলায় শুধুই নিরামিষভোজী পুলিশ! যোগী প্রশাসন আর কোন ব্যবস্থা নিচ্ছে উৎসব ঘিরে
আগামী সপ্তাহেই আয়োজিত হতে চলেছে কুম্ভ মেলা। ১৫ জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ঐতিহ্য মেনে এই মেলা আয়োজিত হবে।
আগামী সপ্তাহেই আয়োজিত হতে চলেছে কুম্ভ মেলা। ১৫ জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ঐতিহ্য মেনে এই মেলা আয়োজিত হবে। তার আগে বিজেপি শাসিত যোগী রাজ্যে এই হিন্দু উৎসবকে ঘিরে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

কুম্ভমেলাকে আরও বেশি নিরাপত্তা দিতে ও ঝঞ্চাট মুক্ত করতে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ প্রশাসন একাধিক ব্যবস্থা নিয়ে চলেছে। যোগী সরকারের পুলিশের তরফে জানানো হয়েছে, যে সমস্ত পুলিশ কর্মীরা মদ্যপান করেন না তথা কেবলমাত্র শুদ্ধ নিরামিষভোজী তাঁদেরই কুম্ভমেলার নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে। বেছে বেছে এইরকম ২০,০০০ পুলিশ কর্মীকে মোতায়েন করা হচ্ছে কুম্ভ মেলার নিরাপত্তার কাজে।
যোগী প্রশাসনের তরফে জানানো হয়েছে, মেলার দর্শনার্থীদের প্রত্যেককেই সঠিক পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। পাশাপাশি আত্মীয়দের ফোন নম্বরও দর্শনার্থীদের সঙ্গে রেখে দেওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ। মনে করা হচ্ছে এবার ১২ কোটি ভক্তের সমাগম হবে উত্তর প্রদেশের প্রয়াগরাজের কুম্ভমেলায়। উল্লেখ্য, ইউনেস্কো-র তরফে এই হিন্দু উৎসব 'হেরিটেজ' তকমা পাওয়ার পর থেকে এই উৎসবে বিদেশি ভক্তদের সংখ্যা আরও বেড়েছে বলে দাবি প্রশাসনের। এই বছর প্রায় ১৯২ টি দেশের প্রতিনিধিরা এই উৎসব উপলক্ষ্যে প্রয়াগরাজে আসবেন বলে জানা গিয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications