হাথরাসের কিশোরীর ধর্ষণ হয়নি, চাঞ্চল্যকর দাবি উত্তর প্রদেশ পুলিসের এডিজি-র

হাথরাসের কিশোরীর ধর্ষণ হয়নি, চাঞ্চল্যকর দাবি উত্তর প্রদেশ পুলিসের এডিজি-র

ফরেন্সিক রিপোর্ট হাতে পাওয়ার পর চাঞ্চল্যকর দাবি করেছে উত্তর প্রদেশ পুলিস। হাথরাসের নির্যাতিতার শরীরে নাকি ধর্ষণের কোনও চিহ্নই মেলেনি। অর্থাৎ হাথরাসে ধর্ষণের কোনও ঘটনাই ঘটেনি। উত্তর প্রদেশ পুলিসের এডিজি আইন শৃঙ্খলা প্রশান্ত কুমার বলেছেন, হাথরাসের কিশোরীর মৃত্যু হয়েছে গলায় প্রবল আঘাতের কারণে। কোনও রকম ধর্ষণের ঘটনা ঘটেনি।

 ফরেন্সিক রিপোর্ট

ফরেন্সিক রিপোর্ট

হাথরাসের নির্যাতিতার ফরেন্সিক রিপোর্টে ধর্ষণের কোনও প্রমাণ লেখা নেই। এমনই দাবি করেছে উত্তর প্রদেশ পুলিস। এডিজি আইন শৃঙ্খলা প্রশান্ত কুমার জানিয়েছেন হাথরাসের কিশোরীর শরীরে কোনও বীর্য পাওয়া যায়নি। কাজেই ধর্ষণ তাঁর হয়নি। কিশোরীর মৃত্যু হয়েছে গলায় প্রবল আঘাতের কারণে। তিনি দাবি করেছেন পুলিসকে বয়ান দেওয়ার সময় ধর্ষণের কোনও অভিযোগ কিশোরী করেনি। কেবল মারধরের কথা বলেছে।

অশান্তি ছড়াতেই উত্তেজনা

অশান্তি ছড়াতেই উত্তেজনা

উত্তর প্রদেশ পুলিসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কেবল অশান্তি ছড়ানোর জন্যই হাথরাসের ঘটনাকে গণধর্ষণের রং চড়ানো হচ্ছে। কিছু ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিত ভাবে অশান্তি তৈরির জন্য এই সব রটাচ্ছে। বলে পাল্টা অভিযোগ করা হয়েছে উত্তর প্রদেশ পুলিসের পক্ষ থেকে। যাঁরা এই ঘটনাকে হাতিয়ার করে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে তাঁদের বিরুদ্ধে পুলিস উপযুক্ত পদক্ষেপ করবে বলে জানিয়েছেন তিনি।

তদন্তে সিট গঠন

তদন্তে সিট গঠন

ইতিমধ্যেই যোগী আদিত্যনাথ সরকার ঘটনার তদন্তে সিট গঠন করেছে। মেডিকেল রিপোর্ট আসার আগেই যাঁরা গুজব ছড়াচ্ছেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিস। উত্তর প্রদেশ পুলিসকে কালিমালিপ্ত করতেই এই রটনা করা হচ্ছে। নারী নির্যাতনের বিরুদ্ধে যথেষ্ট তৎপর উত্তর প্রদেশ পুলিস ও সরকার। সবরকম পদক্ষেপ করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।

 গ্রেফতার রাহুলরা

গ্রেফতার রাহুলরা

হাথরাসে যাওয়ার পথে পুলিসের বাধার মুখে পড়তে হয়েছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে। হেঁটে গ্রামে পৌঁছনোর চেষ্টা করলে তাঁদের গ্রেফতার করা হয়। পুলিসের সঙ্গে রাহুলের রীতিমত ধস্তাধস্তি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+