'বিশ্বাসঘাতক' নাসিরুদ্দিন! প্রতিবেশী দেশের স্বাধীনতার দিনের টিকিট কাটল হিন্দু সংগঠন
২০১৯-এর ১৪ অগাস্ট নাসিরুদ্দিন শাহের জন্য মুম্বই থেকে করাচির টিকিট কেটে দিল উত্তরপ্রদেশ নবনির্মাণ সেনা।
২০১৯-এর ১৪ অগাস্ট নাসিরুদ্দিন শাহের জন্য মুম্বই থেকে করাচির টিকিট কেটে দিল উত্তরপ্রদেশ নবনির্মাণ সেনা। তাদের মতে নাসিরুদ্দিন শাহ যদি ভারতে ভীত হয়ে থাকেন, তাহলে দেরি না করে পাকিস্তান চলে যাওয়া উচিত। সেনার প্রেসিডেন্ট অমিত যানি জানিয়েছেন, তিনি পাকিস্তানের স্বাধীনতা দিবসে নাসিরুদ্দিন শাহের জন্য টিকিট কেটে দিয়ে দিয়েছেন। যাতে ওই দিন এক বিশ্বাসঘাতকের সংখ্যা একজন কমতে পারে।

বলিউড তারকা নাসিরুদ্দিশ শাহ উত্তর প্রদেশের বুলন্দশহর হিংসা প্রসঙ্গে বলেছিলেন, ভবিষ্যতের কথা ভেবে দেশে তাঁর সন্তানদের নিয়ে ভয় হয়। তার আগে তিনি বলেছিলেন, এক পুলিশ অফিসারের মৃত্যুর থেকে একটি গরুকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এরপরেই বিজেপি-সহ বিভিন্ন মহল থেকে নাসিরুদ্দিন শাহের মন্তব্যের সমালোচনা করা হয়।

নাসিরুদ্দিন শাহ বলেছিলেন যদি ভিড়ের মধ্যে থেকে তাঁর সন্তানদের ঘিরে প্রশ্ন করা হয়, তোমরা হিন্দু না মুসলিম? তাঁদের কোনও উত্তর থাকবে না। এমাসের শুরুর দিকে, গোহত্যার অভিযোগ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল বুলন্দশহর। পরিস্থিতি সামলাতে গিয়ে মৃত্যু হয় এক পুলিশ ইনস্পেক্টরের।
নাসিরুদ্দিন শাহের বক্তব্য ঘিরে ক্ষিপ্ত হয়ে ওঠে হিন্দু সংগঠনগুলি। উত্তরপ্রদেশ নবনির্মাণ সেনার প্রসিডেন্ট অমিত যানি আরও বলেছেন, যদি শাহ পাকিস্তান যেতে না চান, তাহলে তাঁকে অবশ্যই হনুমান চল্লিশা পড়তে হবে। কেননা বিজেপি বিধায়ক বুক্কাল নবাব বলেছেন হনুমান মুসলিম ছিল।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর আগে বলেছিলেন হনুমান ছিল দলিত। পরে বিজেপির বিধান পরিষদের সদস্য বুক্কাল নবাব বলেন ভগবান হনুমান সবার হলেও, তিনি ছিলেন মুসলিম। যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর সমাজবাদী পার্টি ত্যাগ করে বুক্কাল নবাব বিজেপিতে যোগ দেন।












Click it and Unblock the Notifications