আহত ব্যক্তিকে কাঁধে তুলে হাসপাতালের জরুরি বিভাগে গেলেন এই রাজ্যের বিজেপি বিধায়ক
রাস্তা থেকে দুর্ঘটনাগ্রস্ত ৩ সহ নাগরিককে তুললেন এবং নিয়ে গেলেন হাসপাতালে। হাসপাতালে স্ট্রেচার কম থাকায় পিঠে করে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে নিলেন উত্তরপ্রদেশের বিজেপি এমএলএ সুনীল দত্ত দ্বিবেদী
রাস্তা থেকে দুর্ঘটনাগ্রস্ত তিন সহ নাগরিককে তুললেন এবং নিয়ে গেলেন হাসপাতালে। এখানেই শেষ নয়। হাসপাতালে স্ট্রেচার কম থাকায় নিজেই পিঠে করে রোগীকে নিয়ে গেলেন হাসপাতালে ভিতরে। উত্তরপ্রদেশের বিজেপি এমএলএ সুনীল দত্ত দ্বিবেদী এহেন কাজে খুশি সকলেই।

সুনীল দত্ত দ্বিবেদী। ফারুখাবাদ সদরের বিজেপি বিধায়ক। অন্য অনেকের মতো গাড়িতে ফিরছিলেন বাড়ির দিকে। ফারুখাবাদ-ফতেগড়ের রাস্তায় ভীমসেন মার্কেটের কাছে ভিড় দেখে এগিয়ে যান। দুর্ঘটনাগ্রস্ত তিন আরোহীকে তুলে নেন নিজের গাড়িতে। এরপর সোজা ফারুখাবাদের লোহিয়া হাসপাতাল।
হাসপাতালে পৌঁছেও সেই একই অভিযোগ স্ট্রেচার কম। তবে তা নিয়ে হৈচৈ না করে তাড়াতাড়ি নিজের ঘাড়ে চাপিয়ে এক রোগীকে হাসপাতালের ভিতরে নিয়ে যান ফারুখাবাদ সদরের বিধায়ক সুনীল দত্ত দ্বিবেদী।
ফারুখাবাদ-ফতেগড়ের রাস্তায় দুটি মোটরবাইক এবং একটি সাইকেলের সংঘর্ষে আহত হন তিন জন। তাঁরা হলেন, নাগরা প্রীতম গ্রামের অরবিন্দ সিং চৌহান, নাগলা দিনের ঋষভ, আবাস বিকাশ কলোনির রামেশ্বর সিং।












Click it and Unblock the Notifications