Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'মমতাই প্রধানমন্ত্রী পদের জন্য সেরা', দাবি খোদ বিজেপি শাসিত যোগীরাজ্যের মন্ত্রীর

'মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রধানমন্ত্রী পদের জন্য সেরা দাবিদার এই মুহুর্তে '। এমনই দাবি যোগী রাজ্যের মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের।

'মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রধানমন্ত্রী পদের জন্য সেরা দাবিদার এই মুহুর্তে '। এমনই দাবি যোগী রাজ্যের মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের। যোগী রাজ্যে বিজেপি শাসিত সরকারের শরিক দল সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির এই নেতা এমনই দাবি করেছেন।

মমতাই প্রধানমন্ত্রী পদের জন্য সেরা, দাবি খোদ যোগীরাজ্যের মন্ত্রীর

কিছুদিন আগেই, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথের হেলিকপ্টার অবতরণ নিয়ে বিজেপি -তৃণমূল সংঘাত চরম পর্যায়ে পৌঁছে যায়। শেষমেশ ঝাড়খণ্ডে হেলিকপ্টার নামিয়ে যোগী আদিত্যনাথকে গাড়িতে চড়ে বাকি রাস্তা আসতে হয় পুরুলিয়ায় বিজেপি-র সভায় যোগ দিতে। পুরুলিয়ার সভায় পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চরম তোপ দাগেন যোগী আদিত্যনাথ। এরপর এদিন, যোগীর মন্ত্রিসভারই মন্ত্রী ওমপ্রকাশ রাজভর দাবি করেছেন ' সকলেই প্রধানমন্ত্রিত্বের জন্য ফিট আমার মতে। তবে মমতাজি প্রধানমন্ত্রী হিসাবে সেরা দাবিদারি এই মুহূর্তে।'

মমতাই প্রধানমন্ত্রী পদের জন্য সেরা, দাবি খোদ যোগীরাজ্যের মন্ত্রীর

এরপরই ওম প্রকাশ রাজভরকে পশ্চিমবঙ্গে আদিত্যনাথের হেলিকপ্টার নামা বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয়। যার উত্তরে বিজেপির শরিদ দলের নেতা বলেন,'পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পরিস্থিতি সামলানো মমতাজির দায়িত্ব, যোগীজির নয়। ২০১৭ সালে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আমার সভাও বাতিল করেছিলেন আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে।' উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগেও যোগী রাজ্যে বিজেপি শাসিত সরকারের শরিক দল সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির এই নেতা বহুবার বিজেপিকে তাক করে কটাক্ষ করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+