৯৫ শতাংশ ভারতীয়ের পেট্রোলের প্রয়োজন নেই, জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি মন্ত্রীর

৯৫ শতাংশ ভারতীয়ের পেট্রোলের প্রয়োজন নেই, জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি মন্ত্রীর

দেশের ৯৫ শতাংশ মানুষের পেট্রোলের প্রয়োজন নেই। উত্তর প্রদেশের বিজেপি মন্ত্রীর এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক মাস ধরে লাগাতার পেট্রোল-ডিজেেলর দাম বৃদ্ধিতে নাভিশ্বাস দশা সাধারণ মানুষের। কিন্তু তাতে বিশেষ হেলদোল নেই বিজেপি সরকারের। বিরোধীরা এই নিয়ে বারবার সরব হলেও সরকার কিন্তু তা নিয়ে মাথা ঘামাতে নারাজ। তার পরেই উত্তর প্রদেশের বিজেপি মন্ত্রী এই মন্তব্য আরও শোরগোল ফেলে দিয়েছে।

৯৫ শতাংশ ভারতীয়ের পেট্রোলের প্রয়োজন নেই, জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি মন্ত্রীর

১০০ টাকা পার করেছে পেট্রোল। ডিজেলের দামও লিটার প্রতি ১০০ টাকা পার করে ফেলেছে। তাতে অবশ্য তাপ উত্তাপ নেই মোদী সরকারের। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করাতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিেয়ছে তেল উৎপাদনকারী সংস্থাগুলি। তারপরেই বিজেপি মন্ত্রী মন্তব্য করেছেন ভারতে খুব কম সংখ্যক লোকই চার চাকার গাড়ি ব্যবহার করেন। কাজেই তাতে এই পরিস্থিতি তেলের দাম বাড়লেও সাধারণ মানুষের জীবনে তেমন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন তিনি।

উত্তর প্রদেশের মন্ত্রী উপেন্দ্র তিওয়ারি দাবি করেছেন, দেশের ৯৫ শতাংশ মানুষ চার চাকা ব্যবহার করেন না। যদিও ২০১৪ সালের আগে পর্যন্ত দেশবাসীর আর্থিক আয় যা ছিল তা অনেকটাই বেড়েছে মোদী সরকারের আসার পর। দেশের গরিব মানুেষর হাতে টাকা এসেছে। বিেজপি মন্ত্রীর এই মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে। সামনেই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। কাজেই বিজেপি মন্ত্রীর এই আলটপকা মন্তব্যে যোগী সরকার যে বেশ অস্বস্তিতে পড়েছে তাতে কোনও সন্দেহ নেই।

এদিকে পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় পরিবহণ খরচ বাড়ছে। যার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে শুরু করেছে। শাক সবজি থেকে শুরু করে চাল-ডাল, সবকিছুর দামই বাড়তে শুরু করেছে। এমনকী বাড়ছে তেলের দামও। রান্নার গ্যাসের দাম প্রায় ১০০০ টাকা ছুঁই ছুঁই পরিস্থিতি তৈরি হয়েছে। মধ্যবিত্তের হেঁসেলেও আগুন। কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+