বিয়ের দিন বরের সামনেই নববধূর সিঁথিতে সিঁদুর প্রাক্তন প্রেমিকের, ভিডিও ভাইরাল নেট মাধ্যমে
বিয়ের দিন বরের সামনেই নববধূর সিঁথিতে সিঁদুর প্রাক্তন প্রেমিকের, ভিডিও ভাইরাল নেট মাধ্যমে
সিনেমায় যে ধরনের ঘটনা দেখায় তা যদি বাস্তবের সঙ্গে মিলে যায় তবে কেমন হবে? আর তেমনই এক উদ্ভট বিয়ের সাক্ষী থাকল উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। বিয়ে চলাকালীন বর ও বউয়ের মালা বদলের সময় নববধূর হতাশ প্রেমিক বিয়ের জায়গায় এসে নাটকীয় মুহূর্তের সৃষ্টি করলেন। বিয়েতে উপস্থিত এক অতিথি গোটা ঘটনার ভিডিও করেন এবং এখন সেই ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল।

গোরক্ষপুরের বুদ্ধত হরপুরে এই বিয়ে হয়। এই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে বর ও বউ আত্মীয়–স্বজন পরিবেষ্টিত হয়ে দাঁড়িয়ে রয়েছেন বিয়ের মঞ্চে। বিয়ের কিছু নিয়মের পর বর বউয়ের গলায় মালা দেওয়ার পরই এক ব্যক্তি আচমকাই দু’জনের মাঝে এসে পড়ে। স্কার্ফে মুখ ঢাকা ওই ব্যক্তি হঠাৎ করে নববধূর কপালে জোর করে সিঁদুর দিয়ে দেন, এমনকী বউ ওড়না দিয়ে মুখ ঢেকে দেওয়া সত্ত্বেও ওই ব্যক্তি সিঁদুর পরিয়ে দেন।
এখানে উল্লেখ্য, ওই ব্যক্তি নববধূর প্রাক্তন প্রেমিক, যিনি কিছু মাস আগে শহরের বাইরে গিয়েছিলেন কাজে। এই সময়ের মধ্যে ওই মেয়ের বিয়ে ঠিক হয় অন্য কারোর সঙ্গে এবং ওই প্রেমিক যখন জানতে পারে যে তাঁর প্রেমিকার বিয়ে অন্য কারোর সঙ্গে ঠিক হয়েছে তখন তিনি ফিল্মি কায়দায় তাঁর প্রেমিকাকে সিঁদুর পরিয়ে দেন। গত ১ ডিসেম্বর এই বিয়ে হয়। প্রাক্তন প্রেমিক বিয়ের জায়গায় এসে হাঙ্গামা করায় পরিবারের কিছু সদস্যরা ১১২–তে ফোন করে এবং সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে নাটটক এখানেই শেষ হয় না। পরের দিন সকালে ওই মেয়েটির বিয়ে যাঁর সঙ্গে ঠিক হয়েছিল তাঁর সঙ্গেই বিয়ে হয় এবং মেয়েটির প্রাক্তন প্রেমিককে ভর্ৎসনা করার পর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
সোশ্যাল মিডিয়ায় এর আগেও বিয়ের বহু ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে নিত্য নতুন উদ্ভট কাণ্ডের সাক্ষী থেকেছেন বিয়েতে আসা অতিথিরা। কখনও বিয়ের মঞ্চে ঘুমিয়ে পড়েছেন নববধূ ও বর আবার কোথাও বা বরকে জুতো পেটা করছেন তাঁর মা। আবার কোথায় দেখা গিয়েছে বধূবেশে বউ মার্শাল আর্ট করছেন। এ ধরনের ভিডিও নেটমাধ্যমে সবসময়ই নেটিজেনদের মুখে হাসি ফুটিয়ে থাকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications