চিউয়িং গাম চিবোতে অস্বীকার স্ত্রীর! জবাবে আদালত চত্বরেই স্বামী ঘটালেন অবাক কাণ্ড
চিউইং গাম চিবোতে অস্বীকার স্ত্রীর! জবাবে আদালত চত্বরেই স্বামী ঘটালেন অবাক কাণ্ড
তখন দুজনেই ছিলেন আদালত চত্বরে। সেই সময় স্ত্রীকে চিউইং গাম দিতে যান স্বামী। আর তা নিতে চাননি স্ত্রী। ব্যাস! এরপরেই স্ত্রীকে কোর্ট চত্বরেই তিন তালাক দিয়ে দেন স্বামী। ঘটনা উত্তর প্রদেশের।

শুধুমাত্র স্বামীর দেওয়া চিউইং গাম নিতে অস্বীকার করায় সোজা আদালত চত্বরেই স্ত্রীকে তালাক দিয়ে দেন স্বামী। প্রসঙ্গত, স্বামী রশিদের বিরুদ্ধে উত্তরপ্রেদেশের অমরাই গ্রামের বাসিন্দা সিম্মি আদালতে এসেছিলেন পণের মামলার শুনানির জন্য। স্বামীর বিরুদ্ধে পণ নেওয়া ও তার পরবর্তী পর্যায়ে তাঁর ওপর অত্যাচারের অভিযোগ তোলেন স্ত্রী। এরপরই মামলা গড়ায় আদালতে। আর এক মামলার শুনানির সময় স্ত্রীকে রাগের বশেই তিন তালাক দিয়ে দেন স্বামী। ঘটনা ঘিরে আদালত চত্বরে শুরু হয়ে যায় তুমুল উত্তেজনা।
আইন বিরুদ্ধ তিন তালাক আইনের পীঠস্থান আদালত চত্বরেই। এমন ঘটনায় শোরগোল পড়ে যায় । মুহূর্তে রশিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। একদিকে পণের মামলা চলছিলই, অন্যদিকে আইন বিরুদ্ধ কাজের জন্য ফের দায়ের হয় নতুন মামলা। বিবাহের নিরাপত্তার অধিকার সংক্রান্ত ধারায় দায়ের হয় নয়া মামলা।












Click it and Unblock the Notifications