নির্বাচনের আগে গুজরাতে হাইভোল্টেজ মোদীর সভা, 'ঈশ্বর' থেকে কংগ্রেস প্রসঙ্গে একাধিক মন্তব্য
যতই ভোটের দিনক্ষণ সামনে আসছে ততই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে গুজরাতে।
যতই ভোটের দিনক্ষণ সামনে আসছে ততই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে গুজরাতে। প্রচারের ময়দানে মূল প্রতিদ্বন্দী কংগ্রেস ও বিজেপি সমানে সমানে টক্কর দিচ্ছে একে অপরকে। আজ গুজরাতে প্রচারে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশ নগর নিগম নির্বাচনে বিজেপি-র জয়ের পর তাঁর বক্তব্য়ে ফের একবার কংগ্রেসের বিরুদ্ধে কটাক্ষ উঠে আসে।একনজরে দেখে মোদীর নির্বাচনী প্রচার ঘিরে কয়েকটি বিশেষ তথ্য।

কোথায় সভা?
গুজরাতের ভারুচ, ধরমপুর ছাড়াও সৌরাষ্ট্র , ভাব নগর রাজকোটে রবিবার বিজেপি-র সভায় থাকছেন প্রধানমন্ত্রী মোদী।

'আমার ভগবান ১২৫ কোটি...'
এদিন গুজরাতের ভারুচের সভায় মোদী বলেন ,"আমার ভগবান ১২৫ কোটি ভারতীয় নাগরিক । আমি তাঁদের সেবা করি।" পাশাপাশি এদিন তিনি কংগ্রেসকে নিশানায় রেখে বলেন , দেশকে ভাগ করাই কংগ্রেসের নীতি।

কংগ্রেসকে খোঁচা
উত্তরপ্রদেশে কিছু দিন আগেই নগর নিগম নির্বাচনে গেরুয়া ঝড় তুলে কংগ্রেসকে কার্যত কোনঠাসা করে দিয়েছে বিজেপি। আর সেই প্রেক্ষইতে এদিন গুজরাতের এক জনসভায় মোদী বলেন, '...উত্তরপ্রদেশ চিনে গিয়েছে কংগ্রেসকে , গুজরাতও চেনে'। উল্লেখ্য, বহু দশক ধরেই গান্ধী পরিবারের শক্ত দূর্গ ছিল উত্ত প্রদেশষ রাহুল গান্ধী থেকে সনিয়া গান্ধীর লোকসভা নির্বাচনী কেন্দ্রও উত্তরপ্রদেশের অন্তর্গত।

শেহজাদ প্রসঙ্গ
এদিনের ভাষণে কংগ্রেস নেতা শেহজাদের প্রসঙ্গ তোলেন মোদী। মহারাষ্ট্রের এই কংগ্রেস নেতা কংগ্রেসের প্রেসিডেন্ট পদের নির্বাচনে রিগিং নিয়ে মুখ খোলেন। তার পরা তার মুখ বন্ধ করানোর চেষ্টা করে কংগ্রেস বলে অভিযোগ। সেই প্রসঙ্গে মোদী বলেন,' যাদের আন্তর্বাতী গণতন্ত্রই নেই তারা মানুষের কথা কী ভাববেন?'

রিসর্ট মন্তব্য
মোদী এদিন বলেন , কংগ্রেস গুজরাতকে পছন্দ করে না। তারা বেঙ্গালুরু রিসর্ট পছন্দ করে। তাই আগামী ৫ বছরের জন্য কংগ্রেসকে 'রিসর্টে' পাঠাবার ব্য়বস্থা করা হোক। উল্লেখ্য়, এক্ষেত্রে কংগ্রেসের তরফে সাংসদদের বেঙ্গালুরুর রিসর্টে পাঠিয়ে দেওয়ার ঘটনাকে তিনি উল্লেখ করেন।












Click it and Unblock the Notifications