সিএএ আন্দোলনে জড়িতদের পোস্টার দেওয়া নিয়ে মামলার শুনানি পিছল এলাহাবাদ হাইকোর্ট
সিএএ আন্দোলনে জড়িতদের পোস্টার দেওয়া নিয়ে মামলার শুনানি পিছল এলাহাবাদ হাইকোর্ট
সিএএ বিরোধী আন্দোলনে সরকারি সম্পত্তি যাঁরা নষ্ট করেছে তাদের কাছেই ক্ষতিপূরণ আদায় করছে উত্তর প্রদেশ সরকার। তার জন্য অভিযুক্তদের নামে হোর্ডিং তৈরি করে লখনউয়ের রাস্তায় দিয়েছিল যোগী সরকার। তাই নিয়ে এলাহাবাদ হাইকোর্টে মামলা করা হয়। আজ সেই মামলার জরুরি শুনানির দিন থাকলেও প্রধান বিচারপতি আগামিকাল সেই মামলা শুনবেন বলে জানিয়েছেন।

শুনানি পিছল
উত্তর প্রদেশে যোগী সরকারের বিরুদ্ধে করা হোর্ডিং মামলার শুনানি পিছল। আগামিকাল অর্থাৎ সোমাবার সেই মামলা শুনবেন বলে জানিয়েছেন এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি গোবিন্দ মাথুর। তিনি জানিয়েছেন শুনানি শুরুর আগে আশাকরি সরকার কাজের সংশোধনী করে নেবে। কারণ সরকার এখনও তাঁদের কাজের সপক্ষে কোনও যুক্তি দিতে পারেনি। কোন আইনের আওতায় যোগী সরকার এই হোর্ডিং দিয়েছে তা জানাতে পারেনি আদালতে।

ক্ষতিপূরণ আদায়
সিএএ বিরোধী হিংসায় লখনউে যেসরকারি সম্পত্তি নষ্ট হয়েছিল তার ক্ষতিপূরণ অভিযুক্তদের কাছ থেকেই আদায় করা হবে বলে জানিয়েছে যোগী সরকার। সেই মত অভিযুক্তদের চিহ্নত করে তাঁদের নাম এবং ঠিকানা লিখে পোস্টার দেওয়া হয়েছে লখনউয়ে। যোগী সরকার জানিয়েছে এরা ক্ষতিপূরণের টাকা দিতে না পারসে সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। ইতিমধ্যেই অভিযুক্তদের তার নোটিসও পাঠিয়েছে সরকার।

সরকারের বিরুদ্ধে আদালতে
যোগী সরকাের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিযুক্তরা। তাঁরা পাল্টা অভিযোগ করেছেন এভাবে পোস্টার দিয়ে ব্যক্তির সম্মানহানি করা হচ্ছে। এবং তার জন্য তাঁরা যেকোন আদালতে যেতে প্রস্তুত। সরকারের এই হোর্ডিং দেওয়ার ঘোর বিরোধিতা করেছেন তাঁরা।












Click it and Unblock the Notifications