মাধুরীর 'দেড় ইশকিয়া' ছবির জন্য ১ কোটি টাকার ভরতুকি ঘোষণা ইউপি সরকারের

'দেড় ইশকিয়া' ছবির জন্য ১কোটি টাকার ভরতুকি ঘোষণা ইউপি সরকারের
লখনউ, ৯ জানুয়ারি : তাঁর হাসিক এক ঝলকেই আজও কুপোকাত হয় আট থেকে আশি। এবার মাধুরী দীক্ষিতের সেই হাসিতেই মজল সমাজবাদী পার্টি। মোহময়ী অভিনেত্রী আগামী ছবি 'দেড় ইশকিয়া' ছবির জন্য ১ কোটি টাকার ভরতুকি ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার। শুধু তাই নয়, ছবিটির জন্য ২৫ শতাংশ কর মুকুবের কথাও ভাবনা চিন্তা করছে অখিলেশ সরকার।

ছবিটির জন্য ২৫ শতাংশ কর মুকুবের কথাও ভাবছে অখিলেশ সরকার

মুজাফ্ফরনগর দাঙ্গা পীড়িতদের ত্রাণ শিবিরে জন্মের পরই ৩৫ জন শিশুর মৃত্যু হয়েছে। তাতে অবশ্য মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। বরং উত্তরপ্রদেশের সাইফাইতে নক্ষত্র খচিত সাংস্কৃতিক সন্ধ্যায় মনোনিবেশ করাটাই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করেছেছেন তিনি। অনুষ্ঠানে বলিউডের অনেক অনামী তারকার সঙ্গে ছিলেন সলমন খান, মাধুরী দীক্ষিতের মতো ডাকসাইটে তারকারাও।

উত্তরপ্রদেশের এই গ্রামের বলিউডি রাতে যোগ দিয়েছিলেন অখিলেশ সরকারের তাবড় নেতারা। ছিলেন আমলারাও। শাসকদল ছাড়াও অন্যান্য দলের বেশ কিছু নেতারাও উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে।

তারই রাজ্যের এতগুলি মানুষ যখন বাসস্থান হারিয়ে খড়কুটো আকড়ে বাঁচার চেষ্টা করছে। শীতের মোকাবিলা করছে পাতলা কাপড়ে, তখন তাদের দিকে সাহায্যের হাত না বাড়িয়ে বলিউড আহ্লাদের দরুণ ১ কোটি টাকার ভরতুকি ঘোষণা করছেন অখিলেশ সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+