উন্নাওয়ের ধর্ষিতার দুর্ঘটনার তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য, সিবিআই তদন্তের নির্দেশ

উন্নাওয়ে ধর্ষিতার দুর্ঘটনার তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তে জানা গিয়েছে ঘাতক ট্রাকটির মালিক সমাজবাদী পার্টি নেতা নন্দু পালের বড় দাদা দেবেন্দ্র পাল।

উন্নাওয়ে ধর্ষিতার দুর্ঘটনার তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তে জানা গিয়েছে ঘাতক ট্রাকটির মালিক সমাজবাদী পার্টি নেতা নন্দু পালের বড় দাদা দেবেন্দ্র পাল। ঘটনায় ধর্ষণে অভিযুক্ত কূলদীপ সিং সেনগারের হাত রয়েছে এই অভিযোগে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে এইআইআর দায়ের করা হয়েছে।

উন্নাওয়ের ধর্ষিতার দুর্ঘটনার তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য, সিবিআই তদন্তের নির্দেশ

এফআইআরে উল্লেখ করা হয়েছে জেল থেকেই একাধিকবার পুলিসের সাহায্যে নির্যাতিতা এবং তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়েছিলেন বিজেপি বিধায়ক। এমনকী জেল থেকে নিজে নির্যাতিতার পরিবারকে হুমকিও দিয়েছিলেন।

নির্যাতিতার কাকা দাবি করেছেন, ধর্ষণের ঘটনা নিয়ে যখন তাঁরা পুলিসের কাছে এফআইআর করতে যাচ্ছিলেন তখন পুলিসকর্মীরা তাঁদের বলেছিলেন আমাদের চাকরি চলে যেতে পারে আপনারা সমস্যা নিজেরা মিটিয়ে নিন। তার পরেও একাধিকবার জেল থেকে সেনগর ফোন করে তাঁদের হুমকি দিয়েছিলো, বাঁচতে চাইলে অভিযোগ তুলে নাও।

তারপরেই এই চরম দুর্ঘটনাটি ঘটে। পুরোটাই কূলদীপের চক্রান্ত বলে দাবি করেছে উন্নাওয়ের নির্যাতিতার পরিবার। ধর্ষণের অভিযোগ তুলে নেওয়ার জন্য তাঁদের উপর ক্রমাগত চাপ তৈরি করা হচ্ছিল। এমনকী গ্রামের নিরাপত্তা রক্ষী হিসেবে মোতায়েন পুলিস কর্মীর সামনেই ফোন করে তাঁদের হুমকি দিয়েছে সেনগর। এমনকি অভিযুক্ত বিধায়কের অনুরাগীরা রীতিমতো হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে তাঁরা কিছু করতে পারবেন না। গোটা সরকার সেনগরের পাশে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+