টাকার লোভে এই কাজও সম্ভব
সরকারি ১ লক্ষ টাকা ক্ষতিপূরণের আশায় ১৭ বছরের এক কিশোরীর চুল কাটলেন তারই পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে লখনৌ থেকে প্রায় ১৫০ কিমি দূরে উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার লারু গ্রামে
সরকারি ১ লক্ষ টাকা ক্ষতিপূরণের আশায় ১৭ বছরের এক কিশোরীর চুল কাটলেন তারই পরিবারের সদস্যরা।
ঘটনাটি ঘটেছে লখনৌ থেকে প্রায় ১৫০ কিমি দূরে উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার লারু গ্রামে।

কিশোরীর ওপর হামলার অভিযোগ করে তাঁকে অজ্ঞান অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
কিশোরী কোনওরকম মানসিক আঘাত পায়নি, চিকিৎসকরা এই কথা বলার পরই তদন্তে নামে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে সত্যি ঘটনা সামনে আসে। জানিয়েছেন, কুন্দা কোতয়ালি পুলিশ স্টেশনের একে সিং।

পরিবারের লোকেরা স্বীকার করেন, ওই মেয়েটির বাড়ির লোককে কেউ একজন বলেছিল, চুল কাটার ঘটনায় রাজ্য সরকার ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছে। সেই ক্ষতিপূরণের টাকা পেতেই ঘরের মেয়ের চুল নিজেরাই কেটে ফেলেছে তারা।
প্রতাপগড়ের পুলিশ সুপার সাগুন গৌতম জানিয়েছেন, রাজ্য জুড়ে চলা মেয়েদের চুল কেটে নেওয়ার গুজবের মধ্য়েই পাঞ্জাবে বসবাসকারী কোনও সদস্য মেয়েটির পরিবারকে এই কুবুদ্ধি দিয়েছিলেন।












Click it and Unblock the Notifications