Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কৃষকদের রোষে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ! পুরো দুধে-ভাতে মারার হুমকি

ক্ষমতায় এসে বেআইনি গোমাংস বিক্রি উপর কড়াকড়ি শুরু করেছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এমনকী, মাংস বিক্রি নিয়ে এতটাই কড়া করা হয়েছে নিয়ম কানুন যে বহু মাংস বিক্রেতার মাথায় হাত।

মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মত পরিস্থিতির সৃষ্টি হতে পারে উত্তরপ্রদেশেও। এমনই হুঁশিয়ারি দিল উত্তরপ্রদেশের কৃষক সংগঠনগুলি। এমনিতেই উত্তরপ্রদেশের আখ ও আলু চাষীদের মধ্যে ক্ষোভ ক্রমশই বাড়ছে।প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও যোগী আদিত্যনাথ সরকার কৃষকদের দীর্ঘদিনের দাবিদাওয়া পূরণ করেনি বলে অভিযোগ করেছেন তাঁরা। তার ওপর সম্প্রতি গো- রক্ষা নিয়ে উত্তরপ্রদেশ সরকার বাড়াবাড়ি করছে বলেও অভিযোগ রয়েছে কৃষকদের।

ক্ষমতায় এলে কৃষিঋণ মকুব করা হবে বলে ভোটের আগে প্রচার করেছিল বিজেপি। কিন্তু ঋণ মকুব দুরঅস্ত, কৃষকরা ন্যূনতম সহায়ক মূল্যও পাচ্ছে না বলেও তাঁদের অভিযোগ। মধ্যপ্রদেশের মত পরিস্থিতি এড়াতে হলে উত্তরপ্রদেশ সরকারের অবিলম্বে কৃষকদের সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাষ্ট্রীয় কিষাণ মঞ্চের সর্বভারতীয় সভাপতি শেখর দীক্ষিত।

কৃষকদের রোষে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ! পুরো দুধে-ভাতে মারার হুমকি

অন্যদিকে মান্দসৌরের ঘটনার সিবিআই তদন্ত না হলে রবিবার থেকেই শহরে দুধ ও কাঁচা আনাজ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় কিষান ইউনিয়নের উত্তরপ্রদেশ শাখা। মন্দসৌরের ঘটনার পর উত্তরপ্রদেশের কৃষকরাও এক হয়ে সোচ্চার হতে শুরু করেছেন। এদিকে মন্দসৌরে পুলিশের গুলিতে নিহত পাঁচজনের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+