বিনামূল্যে গ্যাস সিলিন্ডার থেকে 'no electricity bills'! আরও কি জানালেন অমিত শাহ

ইতিমধ্যে দু'দফার নির্বাচন সম্পন্ন হয়েছে সেখানে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার উত্তরপ্রদেশকে নিয়ে চিন্তায় রয়েছে খোঁজ বিজেপিও। একাধিক ইস্যুতে কার্যত প্রবল চাপে বিজেপি। এই অবস্থায় এই ভোটে কোনও দিকে হাওয়া ঘুরবে তা নিয়ে রাম-

গোটা দেশের নজর এখন উত্তরপ্রদেশের উপর। ইতিমধ্যে দু'দফার নির্বাচন সম্পন্ন হয়েছে সেখানে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার উত্তরপ্রদেশকে নিয়ে চিন্তায় রয়েছে খোঁজ বিজেপিও। একাধিক ইস্যুতে কার্যত প্রবল চাপে বিজেপি। এই অবস্থায় এই ভোটে কোনও দিকে হাওয়া ঘুরবে তা নিয়ে রাম-রাজ্যে জোর জল্পনা।

আরও কি জানালেন অমিত শাহ

আর এরমধ্যেই বিজেপির বেশ কয়েকজন প্রভাবশালী নেতার দলত্যাগও চিন্তায় রেখেছে বিজেপিকে। আর এর মধ্যেই কৃষকদের মন পেতে কার্যত মাস্টারস্ট্রোক শাহের।

ইলেকট্রিক বিল দিতে হবে না

বিতর্কিত তিন কৃষি বিলের বিরুদ্ধে এক বছরের বেশি সময় ধরে বিক্ষোভ দেখিয়েছে কৃষকরা। যদিও শেষমেষ এই বিল তুলে নিতে বাধ্য হয়েছে সরকার। তবে এহেন অবস্থায় দেশের কৃষকরা বিজেপির উপর থেকে মুখ ফিরিয়েছে বলেই মত রাজনৈতিকমহলের। এই অবস্থায় যোগী রাজ্যে দাঁড়িয়ে কৃষকদের জন্যে বড় ঘোষণা অমিত শাহের।

আজ মঙ্গলবার প্রচার সভা থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, যদি উত্তরপ্রদেশে ফের সরকার গঠন হয় তাহলে আগামী পাঁচ বছরের জন্যে কৃষকদের কোনও ইলেকট্রিক বিল দিতে হবে না। সম্পূর্ণ ভাবেই মিলবে ফ্রি পরিষেবা।

আগামী ১৮ মার্চ হোলি রয়েছে

এদিন উত্তরপ্রদেশের দিবিয়াপুরের প্রচারে অংশ নেন অমিত শাহ। সেখানে তিনি বলেন, আগামী ১৮ মার্চ হোলি রয়েছে। আর গণনা রয়েছে ১০ তারিখ। আর সেদিনই ফের একবার উত্তরপ্রদেশের বুকে বিজেপি সরকার গঠনের ডাক দেন বিজেপির বর্ষীয়ান এই নেতা। একই সঙ্গে একগুচ্ছ বড় প্রতিশ্রুতি দেন তিনি। শাহ বলেন, সরকার ফের একবার যোগী রাজ্যে প্রতিষ্ঠিত হলে ১৮ মার্চ থেকেই বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে।

শুধু তাই নয়, আগামী পাঁচ বছরের জন্যে ইলেকট্রিক বিলও পে করার দরকার নেই বলে প্রতিশ্রুতি শাহের গলায়। তবে এই পরিষেবা শুধু কৃষকদের সার্থেই।

শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা

তবে ভোট চলাকালীন অমিত শাহের এহেন প্রতিশ্রুতি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। বিরোধীদের দাবি, হেরে যাচ্ছে বিজেপি। আর সেটা বুঝতে পেরেছে মোদী-শাহ-রা। আর সেদিকে তাকিয়ে ভোট কেনার চেষ্টা বলে তোপ বিরোধীদের। এভাবে উত্তরপ্রদেশের ক্ষমতায় আর যোগী আদিত্যনাথ ফিরছেন না বলেই দাবি সপা নেতাদের। তাঁদের স্পষ্ট বক্তব্য, ২০২২-এ বদলাব হোগা উত্তরপদেশে। যদিও তা মানতে নারাজ বিজেপি।

সপাকে তীব্র আক্রমণ শাহের

অন্যদিকে এদিন প্রচার মঞ্চ থেকে ফের একবার সপাকে তীব্র আক্রমণ শাহের। একেবারে অখিলেশ যাদবের নাম করে তোপ। শাহের দাবি, আগামী ভোটে উত্তরপ্রদেশের মানুষ সমাজবাদী পার্টিকে একেবারে বিদায় জানাবে। শুধু তাই নয়, ৩০০-এরও বেশী আসন পেয়ে ফের একবার উত্তরপ্রদেশের ক্ষমতায় বিজেপি ফিরবে বলেও দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তাঁর দাবি, অখিলেশ বলছেন বিজেপি কি করেছে। কেউ যদি হলুদ চশমা পড়ে থাকে তাহলে কীভাবে সে উন্নয়ন দেখবে, কটাক্ষ শাহের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+