২০১৯ লোকসভা ভোটে বারাণসী থেকে বিজয় রথে দিল্লির পথে মোদী! ভোট-অঙ্ক কোন বার্তা দিচ্ছে
২০১৯ হাইভোল্টেজ লোকসভা নির্বাচনের ফলাফলের প্রাথমিক ট্রেন্ড প্রকাশ্যে আসতেই দেখা যাচ্ছে দেশজুড়ে মোদী সুনামি আসতে চলেছে। আরও একবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির তখতে বসতে চলেছেন মোদী।
২০১৯ হাইভোল্টেজ লোকসভা নির্বাচনের ফলাফলের প্রাথমিক ট্রেন্ড প্রকাশ্যে আসতেই দেখা যাচ্ছে দেশজুড়ে মোদী সুনামি আসতে চলেছে। আরও একবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির তখতে বসতে চলেছেন মোদী।

নিজের গড় বারাণসী থেকেই সম্ভবত বিজয়রথ নিয়ে এবারও দিল্লির পথে মোদী। সকাল ৮ টা থেকে শুরু হওয়া ভোটগণনার ট্রেন্ডে দেখা যাচ্ছে, মোদী বারাণসী কেন্দ্র থেকে প্রাথমিকভাবে ২০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। বিজেপি শাসিত যোগী গড়ের বারাণসী কেন্দ্র থেকে মোদী যে জিতবেন সে বিষয়ে নিশ্চিত ছিল পদ্মশিবির। তবে চিন্তা ছিল জয়ের ব্যবধান নিয়ে। এদিন সকালে ভোট গণনা শুরু হতেই প্রাথমিক ট্রেন্ড মোদীর পক্ষেই আসতে শুরু করে।
প্রসঙ্গত, ভোট পরবর্তী বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে যে বালাকোটে এয়ারস্ট্রাইক থেকে শুরু করে মোদী সরকারের একাধিক সিদ্ধান্ত দেশের মানুষ স্বাগত জানিয়েছে। জিএসটি থেকে শুরু করে ,নোটবাতিল ঘিরে বিরোধীরে মতের সঙ্গে সম্ভবত দেশবাসী একমত হয়নি বলেই বার্তা দিয়েছে সমীক্ষা।

Click it and Unblock the Notifications