যোগী-মোদীর ডবল ইঞ্জিনে ভর করে কি ২০২৪-র বৈতরণী পার হবে, কোন ইঙ্গিত দিচ্ছে উত্তর প্রদেশের ফলাফল

যোগী-মোদীর ডবল ইঞ্জিনে ভর করে কি ২০২৪-র বৈতরণী পার হবে, কোন ইঙ্গিত দিচ্ছে উত্তর প্রদেশের ফলাফল

উত্তর প্রদেশ ডবল ইঞ্জিনেই ভরসা রাখল। ফের যোগীকে ক্ষমতায় এনেছে সেরাজ্যের মানুষ। উত্তর প্রদেশের এই ফলাফলের উপরেই অনেকটা বিজেপির ২০২৪-র ফলাফল নির্ভর করছে বলে দাবি করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যোগীর এই সাফল্যে কতটা প্রভাব ফেলবে লোকসভা ভোটে। এই নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে এক প্রকার হোলি খেলা শুরু হয়ে গিয়েছে। বিজেপি কার্যাল. গুলিতে মিষ্টি বিতরণ শুরু হয়ে গিয়েছে।

উত্তর প্রদেশে ক্ষমতায় ফিরছেন যোগী

উত্তর প্রদেশে ক্ষমতায় ফিরছেন যোগী

ফের যোগীতেই আস্থা রেখেছেন উত্তর প্রদেশের মানুষ। ফের গোরক্ষপুরের সন্ন্যাসীর হাতেই রাজ্যের দায়িত্ব তুলে দিয়েছেন তাঁরা। হাথরাস, উন্নাও, লখিমপুর খেরি কোনওটাই প্রভাব ফেলতে পারেনি বিজেপির ভোটে। কৃষি আইন প্রত্যাহারের মাস্টার স্ট্রোক আর একের পর এক উন্নয়ন মূলক কর্মসূচির উদ্বোধনে তাক লাগিেয়ছিলেন মোদীষ বারাণসীতে বিশ্বনাথ মন্দিরের করিডরের নতুন করে নির্মাণ করে যে প্রতিশ্রুতি পূরণের উদাহরণ দিয়েছিলেন তিনি তাতেই অর্ধেক হিন্দু ভোট পকেটে পুরেছে বিজেপি।

অযোধ্যা ফ্যাক্টর

অযোধ্যা ফ্যাক্টর

উত্তর প্রদেশে জয়ের আরেকটা বড় ফ্যাক্টর অযোধ্যার রাম মন্দির। মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর অযোধ্যায় রামমন্দির তৈরির দিকটি নিশ্চিত করেছিলেন। সূত্রের খবর ২০২৪-র লোকসভা ভোটের আগে নাকি খুলে যাবে অযোধ্যার রাম মন্দিরের দরজা। তার আগে অযোধ্যার উন্নয়নে জোর দিয়েছিলেন। অযোধ্যার আধুনিকীকরপণ নিয়ে বারবার জোর দিয়েছেন মোদী সরকার। অযোধ্যার রেলস্টেশনকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। সব দিক দিয়ে উত্তর প্রদেশে বিজেপির জয়ে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে অযোধ্যায়। লোকসভা ভোটেও মোদীর ভোট ব্যাঙ্ক বাড়াতে সাহায্য করবে এই অযোধ্যা এমনই মনে করছে রাজনৈিতক মহল।

২০২৪-র পথ কি সুগম হল

২০২৪-র পথ কি সুগম হল

৫ রাজ্যের বিধানসভা ভোটের মধ্যে উত্তর প্রদেশের দিকেই নজর ছিল সকলের। কারণ ২০২৪-র লোকসভা ভোটের আগে উত্তর প্রদেেশর বিধানসভা ভোটই ছিল বিজেপির অ্যাসিড টেস্ট। সেই পরীক্ষায় একেবারে ডিস্টিংশন নিয়ে পাশ করেছে বিজেপি। শুধু উত্তর প্রদেশ নয়, মোদী ফ্যাক্টর কাজ করেছে গোয়া, উত্তরাখণ্ডের মত দ্বন্দ্বে ভরপুর রাজ্যেও। গোয়ার বিধানসভা ভোটের আগে একাধিক বিজেপি নেতা অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রকাশ্যে। উত্তরাখণ্ডের ক্ষেত্রেও তাই ঘটেছিল। কোন ম্যাজিকে যে এই দুই রাজ্যে জয় ছিনিয়ে এনেছে বিজেপি সেটা নিয়ে শুরু হয়ে গিয়েছে চুলচেরা বিশ্লেষণ। আর এই জয়ই ২০২৪-র লোকসভা ভোটে বিজেপির জয় আরও সুনিশ্চিত করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

ডবল ইঞ্জিনেই ছুটবে ২০২৪

ডবল ইঞ্জিনেই ছুটবে ২০২৪

মোদী-যোগীর ডবল ইঞ্জিনে ভর করেই ২০২৪-র ম্যাজিক ফিগার পেয়ে যাবে বিজেপি এমনই মনে করছে রাজনৈতিক মহল। কারণ যোগীর জনপ্রিয়তা উত্তর প্রদেশে যে অক্ষুন্ন রয়েছে সেটা প্রমাণ হয়ে গিয়েছে। ২০২৪-র লোকসভা ভোটে আরও একটি বড় ফ্যাক্টর কাজ করবে সেটা অপারেশন গঙ্গা। যেভাবে মোদী সরকার সব ক্ষমতা প্রয়োগ করে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করে এনেছে তা নিয়ে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। কাজেই এই ফ্যাক্টর েয লোকসভা ভোটে প্রয়োগ করবে বিজেপি তাতে কোনও সন্দেব মেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+