UP election 2022: বিজেপিকে ভোট না দিলে কাশ্মীর-বাংলার অবস্থা হবে, যোগীর বার্তায় উত্তাল বঙ্গ
UP election 2022: বিজেপিকে ভোট না দিলে কাশ্মীর-বাংলার অবস্থা হবে, যোগীর বার্তায় উত্তাল বঙ্গ
বিজেপিকে ভোট না দিলে উত্তর প্রদেশের অবস্থা কাশ্মীর আর পশ্চিমবঙ্গের মত হবে। ভোটের দিন বাংলাকে নিশানা করে যোগী আদিত্যনাথের এই মন্তব্য রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। কাশ্মীরের সঙ্গে বাংলাকে এক আসনে বসানোয় ফুঁসে উঠেছেন বঙ্গের রাজনৈতিক নেতারা। তৃণমূল, কংগ্রেস, বামেরা এক যোগে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন।

বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা
আজই উত্তর প্রদেশের বিধানসভা ভোটের প্রথম দিন। প্রথম দিনেই সকালে উত্তর প্রদেশবাসীকে বিজেপিকে ভোট দানের আহ্বান জানিয়েছেন যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন বিজেপিকে ভোট না দিয়ে উত্তর প্রদেশের অবস্থা কাশ্মীর, পশ্চিমবঙ্গ এবং কেরলের মত হবে। অর্থাৎ এক কথায় বাংলাকে-কাশ্মীরের সঙ্গে তুলনা করেছেন যোগী আদিত্যনাথ। যদিও এর আগেও একাধিক বিজেপি নেতা বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা করেছেন। এমনকী বঙ্গ বিজেপির নেতারাও বাংলাকে-কাশ্নীরের সঙ্গে তুলনা করেছেন।

ফুঁসে উঠল বাংলা
যোগী আদিত্যনাথেক এই মন্তব্যের প্রতিবাদে একজোট হয়েছে বঙ্গের রাজনৈতিক দলগুলি। সিপিএম, কংগ্রেস, তৃণমূল এক যোগে প্রতিবাদ জানিেয়ছেন যোগীর এই মন্তব্যকে। তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন যোগীকে নিশানা করে বলেছেন, যোগী ভয় পেয়েই এ ধরনের কথা বলছেন। তিনি বুঝতে পেরেছেন এবার তাকে হার স্বীকার করতেই হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও যোগীর মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন উত্তর প্রদেশ যোগীর শাসনে অধম প্রদেশ হয়ে গিয়েছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, বিভাজন তৈরি করতে চাইছেন যোগী। সেকারণে উত্তর প্রদেশ আর বঙ্গকে আলাদা করে দেখাতে চাইছেন তিনি।

যোগীর অভিযোগ
রাজ্যবাসীকে ভোটদানের কথা বলে যোগী আদিত্যনাথ বলেছিলেন, 'গত পাঁচ বছরে অনেক ভাল কাজ করেছে বিজেপি। সুযোগ পেলে আগামী পাঁচ বছরের পরিশ্রমও বৃথা যাবে না। তাই সতর্ক হয়ে ভোট দিন উত্তরপ্রদেশ, বাংলা, কেরল বা কাশ্মীরের মতো হয়ে যেতে একেবারেই বেশি সময় লাগবে না। আপনাদের ভোট আমাদের জন্য আশীর্বাদ। আপনাদের ভোটই ভয়হীন জীবনের নিশ্চয়তা দিতে পারে।'

প্রথম দফার ভোট গ্রহন
আজই উত্তর প্রদেশে প্রথম দফার ভোট গ্রহণ। ৫৪িট কেন্দ্র চলছে ভোটাভুটি। তার মাঝে আবার অন্যান্য কেন্দ্রগুলিতে প্রচারও চলছে। কাজেই তার মাঝে যোগীর এই মন্তব্য রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি করেছে। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন যোগী আদিত্যনাথ প্রশ্ন তুেলছে বাম নেতারা। প্রসঙ্গত উল্লেখ্য কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও পুরো ঘটনার নিন্দা করেছেন।












Click it and Unblock the Notifications