UP Election 2022: বৃহস্পতিবার ষষ্ঠদফা! যোগী আদিত্যনাথ ও স্বামীপ্রসাদ মৌর্যের ভাগ্য পরীক্ষা

বৃহস্পতিবার উত্তর প্রদেশে ( uttar pradesh election 2022) ষষ্ঠদফার নির্বাচন। ১০ জেলায় ছড়িয়ে থাকা ৫৭ টি আসনের নির্বাচন হতে চলেছে ওইদিন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (yogi adityanath)-সহ ৬৭৬ জন প্রার্থী ভাগ্য পরীক্ষা করা

বৃহস্পতিবার উত্তর প্রদেশে ( uttar pradesh election 2022) ষষ্ঠদফার নির্বাচন। ১০ জেলায় ছড়িয়ে থাকা ৫৭ টি আসনের নির্বাচন হতে চলেছে ওইদিন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (yogi adityanath)-সহ ৬৭৬ জন প্রার্থী ভাগ্য পরীক্ষা করা হবে। যোগী আদিত্যনাথ গোরক্ষপুর থেকে প্রতিদ্বন্দিতা করছেন।

UP Election 2022: বৃহস্পতিবার ষষ্ঠদফা! যোগী আদিত্যনাথ ও স্বামীপ্রসাদ মৌর্যের ভাগ্য পরীক্ষা

গোরক্ষপুর আসনটি গত প্রায় ৩১ বছর ধরে বিজেপি শক্ত খাঁটি হিসেবে পরিচিত। গোরক্ষপুর লোকসভা থেকে যোগী আদিত্যনাথ বেশ কয়েকবার সাংসদ হয়েছেন। এবার তিনি সেখান থেকে প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০১৭-তে তিনি বিধান পরিষদের নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী ছিলেন।
বৃহস্পতিবার যোগী আদিত্যনাথ ছাড়াও অন্য যেসব মন্ত্রীর ভাগ্য নির্ধারিত হবে, তাঁরা হলেন, কৃষিমন্ত্রী সূর্যপ্রতাপ শাহী, শিক্ষামন্ত্রী সতীশচন্দ্র দ্বিবেদী, স্বাস্থ্যমন্ত্রী জয়প্রতাপ সিং।

২০১৭ সালের নির্বাচনে বিজেপি এই আসনগুলির মধ্যে থেকে ৪৭ টি আসনে জয়ী হয়েছিল। আর সমাজবাদী পার্টি ২ ও বহুজন সমাজপার্টি ৫ টি আসন পেয়েছিল। কংগ্রেস ও আপনা দল পেয়েছিল ১ টি করে আসন।

বৃহস্পতিবার ২,১৪, ৬২, ৮১৬ জন ভোটারের মধ্যে ১,১৪, ৬৩,১১৩ জন পুরুষ এবং ৯৯, ৯৮, ৩৮৩ জন মহিলা ভোটার রয়েছেন। যে জেলাগুলিতে ভোট হতে চলেছে তার মধ্যে রয়েছে আমেদকরনগর, গোরক্ষপুর, বলরামপুর, সিদ্ধার্থনগর, বস্তি, সন্তগঞ্জর, মহারাজগঞ্জ, কুশীনগর, দেওরিয়া এবং বালিয়া।

৬৭৬ জন প্রার্থীর মধ্যে এসপির ২৯, বিজেপি ও কংগ্রেসের ২০ জন করে এবং বিএসপির ১৮ জন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। ৬৭৬ জন প্রার্থীর মধ্যে ২৫৩ জন কোটিপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+