UP Election 2022: এসপি-বিএসপিতে বড় ভাঙন! মৌলানা তৌকির রাজার পুত্রবধূর যোগদান বিজেপিতে
উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনকে (Uttar Pradesh Election 2022) সামনে রেখে বড় দলবদল। এদিনের দলবদলে ধাক্কা খেয়েছে সমাজবাদী পার্টি (Samajwadi party) এবং বহুজন সমাজ পার্টি (BSP)। এদিন উত্তর প্রদেশে গেরুয়া শিবিরে (BJP)
উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনকে (Uttar Pradesh Election 2022) সামনে রেখে বড় দলবদল। এদিনের দলবদলে ধাক্কা খেয়েছে সমাজবাদী পার্টি (Samajwadi party) এবং বহুজন সমাজ পার্টি (BSP)। এদিন উত্তর প্রদেশে গেরুয়া শিবিরে (BJP) এসপি এবং বিএসপি থেকে যোগ দিয়েছেন ২১ জন নেতা। তাঁদের মধ্যে বেশ কয়েকজন প্রবীণ নেতাও রয়েছেন। এদিন মৌলনা তৌকির রাজার পুত্রবধূ নিদা খানও (Nida Khan) বিজেপিতে যোগ দিয়েছেন।

বিজেপির কাজে মুগ্ধ
বিজেপির সদস্যপদ নেওয়ার পরে এদিন নিদা খান বলেছেন, তিনি এই দলের কাজে খুশি হয়েই পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি আরও বলেছেন তিন তালাকের মতো বিষয় নিয়ে বিজেপি সরকার যে কাজ করেছে, তা প্রশংসনীয়। প্রসঙ্গত নিদা খান নিজেও তিন তালাকের শিকার হয়েছিলেন।

উত্তর প্রদেশে মুসলিম মহিলারা নিরাপদ
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় নিদা খান বলেছেন, বিজেপির শাসনে উত্তর প্রদেশে মহিলারা নিরাপদ। তিন তালাক বিরোধী আইন করে বিজেপি সরকার মুসলিম মহিলাদের যে নিরাপত্তা দিয়েছে, তা এবারের নির্বাচনে বড় ইস্যু হবে বলেও দাবি করেছেন তিনি। প্রসঙ্গত নিদা খানের কাছে তিন তালাক ইস্যুটা ছিল বিজেপিকে সমর্থন করার অন্যতম বড় বিষয়।
তিনি আরও বলেছেন কংগ্রেস মহিলাদে নিয়ে লড়াই করার স্লোগান দিলেও কাদের কাজ কিছু করেনি। তাঁর দাবি বিজেপি নারীদের নিরাপত্তা নিয়ে তাঁদের ক্ষমতা দিয়েছে। তিনি আরও বলেছেন এই পাঁচ বছর বিজেপির সরকারে মুসলিমদের কোনও সমস্যা হয়নি।

শ্বশুর যোগ দিয়েছেন কংগ্রেসে
মৌলানা তৌকির রাজা সম্পর্কে নিদা খান বলেছেন, কিছুদিন আগে তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন। কিন্তু তিনি বিজেপিকে সমর্থন করছেন, কারণ বিজেপি মুসলিম মহিলাদের কথা বলেছে। তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার কথা বলেছে। মৌলানা তৌকির রাজা ধর্মীয় নেতা হিসেবেও পরিচিত। তিনি ইত্তেহাদ-ই-মিলাত কাউন্সিলেরও প্রতিষ্ঠাতা।

এদিন নিদা খান বাদে যাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন
এদিন নিদা খানকে বাদ দিয়ে বিজেপিতে যোগদানের তালিকাটা বেশ দীর্ঘ। সেই তালিকায় রয়েছে এসপি সরকারের দুবারের মন্ত্রী শিবচরণ প্রজাপতি, এসপি নে ফারুখাবাদের রাজীবকুমার গুপ্তা, বিএসপির গঙ্গারাম আম্বেদকর, প্রদীপ নিষাদ, কংগ্রেস নেতা সুভাষ সাক্সেনা, শান্তিদেবী দেওরিয়া, শাক্য সেন সমাজের গিরিষচন্দ্র কুশওয়াহা, সাহারানপুরের সুশীল বুদ্ধ, জিতেন্দ্র পাল, বিবেক কুমার, ললিতপুরের গোবর্ধন সোনকার, ঠাকুর অমভীর চৌহান, প্রগতিশীল সমাজবাদী পার্টির ঠাকুর রণবীর সিং, অযোধ্যাপ্রসাদ মিশ্র, অনিল কুমার।
প্রসঙ্গত মাসের শুরুর দিকে একের পর মন্ত্রী ইস্তফা দিয়ে সমাজবাদী পার্টিতে যোগ দিয়ে চাপ বাড়িয়ে ছিলেন বিজেপির ওপরে। এবার বিজেপি তারই বদলা নিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications