UP election 2022: সপ্তম দফার ভোট কাল, পূর্বাচল ঘিরে কোন সমীকরণে ছক সাজিয়েছে বিজেপি

UP election 2022: সপ্তম দফার ভোট কাল, পূর্বাচল ঘিরে কোন সমীকরণে ছক সাজিয়েছে বিজেপি

উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের শেষ দফা আগামিকাল। মূলত পূর্বাঞ্চলের কেন্দ্রগুলিতে আগামিকাল ভোট গ্রহন হবে। ৯ জেলায় এক সঙ্গে ভোট গ্রহণ হওয়ার কথা। আজমগড়, মৌ, গাজিপুর, জুনপুর, তান্দৌলি, বারাণসী, ভদোহি, মির্জাপুর এবং শোনভদ্রের ৫৪টি কেন্দ্রে হবে ভোট গ্রহণ। উত্তর প্রদেশের পূর্বাচলকে বিজেপির গড় বলা হয়ে থাকে। এই কেন্দ্রগুলিতে সবচেয়ে বেশি ভোট পেটেছে বিজেপি। কাজেই সপ্তাম দফায় বিজেপির প্রেস্টিজ ফাইট হতে চলেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীতে হাইভোল্টেজ লড়াই রয়েছে আগামিকাল।

সপ্তম দফা আগামিকাল

সপ্তম দফা আগামিকাল

সাত দফায় উত্তর প্রদেশে ভোট গ্রহণ হয়েছে। ৬ দফা মোটের উপর নির্বিঘ্নেই কেটেছে উত্তর প্রদেশ। তেমন বড় কোনও ঘটনা ঘটেনি। ষষ্ঠ দফার ভোটে ভোট দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ৬ দফার ভোট হয়ে গেলেও সবচেয়ে হাইফোল্টেজ হতে চলেছে উত্তর প্রদেশের সপ্তমদফার নির্বাচন। কারণ সপ্তম দফাতে উত্তর প্রদেশের পূর্বাঞ্চলের জেলা গুলির ভোট। ২০১৭ সালের বিধানসভা ভোটে এই রাজ্যগুলি থেকেই সবচেয়ে বেশি ভোট পেয়েছিল বিজেপি। সেকারণে ভোটের আগেও একাধিক প্রকল্পের উদ্বোধন এই পূর্বাঞ্চলের জেলা গুলিতেই করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নজরে মোদীর কেন্দ্র

নজরে মোদীর কেন্দ্র

সপ্তম দফায় সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র বারাণসী। এই বারাণসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র। ভোটের দিন ঘোষণার কয়েক দিন আগেই প্রধানমন্ত্রী বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দিরের করিডর উদ্বোধন করেছিলেন। তারপরেই ভোটের দিন ঘোষণা করা হয়। শুধু কাশী বিশ্বনাথ মন্দিরের করিডর উদ্বোধন নয় একাধিক এক্সপ্রেস ওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাজেই পূর্বাঞ্চলের জেলাগুলির ভোট ব্যাঙ্ক অক্ষুন্ন রাখতেই মোদী সরকার একের পর এক প্রকল্পের উদ্বোধন করেন বলে মনে করা হচ্ছে।

ত্রিশঙ্কু বিধানসভার দাবি

ত্রিশঙ্কু বিধানসভার দাবি

যদিও ৬ দফার নির্বাচনে আগেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে বিজেপি। এমনই দাবি করেছেন নেতারা। তবে কংগ্রেস দাবি করেছে এবারে উত্তর প্রদেশের বিধানসভা ত্রিশঙ্কু হবে। আর তাতে নির্নায়ন ভূমিকা নেবে কংগ্রেস। কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের এই মন্তব্যের পাশাপাশি উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির সরকার গড়ার সম্ভাবনা প্রকট হয়ে উঠেছে। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এই বিধানসভা নির্বাচনে বিজেপি ৩০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে। যোগী আদিত্যনাথই ফের মুখ্যমন্ত্রী হবেন বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। যদিও যোগীর জনপ্রিয়তার আগের থেকে ভাঁটা পড়েছে বলে মত সমীক্ষকদের।

হাইভোল্টেজ কেন্দ্র বারাণসী

হাইভোল্টেজ কেন্দ্র বারাণসী

শেষ দফার ভোটের সবচেয়ে বেশি নজরে থাকবে বারাণসী। কারণ এই কেন্দ্রটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটে এই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তিনি। সেখানে বিপুল ভোটে জয়ী হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বারাণসীতে কয়েকদিন আগেই প্রচার করে গিয়েেছন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সেখানে কালো পতাকা দেখানো হয়েছিল। দেওয়া হয়েছিল গো ব্যাক স্লোগান। বারাণসীতে প্রচারে এসে বিজেপিকে গদিচ্যূত করার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী যোগী এবং ভোগীর মধ্য পার্থক্য করার কথাও বলেছিলেন তিিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+