বিভাজনের রাজনীতি কাজ করছে না! এক গিয়ারের গাড়ি যাচ্ছে পিছনের দিকে, বিজেপিকে কটাক্ষ অখিলেশের সহযোগীর

বিভাজনের রাজনীতি কাজ করছে না! এক গিয়ারের গাড়ি যাচ্ছে পিছনের দিকে, বিজেপিকে কটাক্ষ অখিলেশের সহযোগীর

উত্তর প্রদেশের নির্বাচনের (uttar pradesh election 2022) আগে ফের একবার গেরুয়া শিবিরের বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের অভিযোগ। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সহযোগী আরএলডির (rld) জয়ন্ত চৌধুরী (Jayant Chaudhury) বলেছেন, বিজেপি (BJP) একটি গিয়ারের গাড়ির মতো, যা ক্রমেই পিছনের দিকে যাচ্ছে। পাশাপাশি তিনি বলেছেন, এবার বিজেপির মুসলিম বিরোধী রাজনীতি কাজ করছে না, কেননা মানুষ সেই রাজনীতিতে বিরক্ত হয়ে গিয়েছে।

 সমস্যার সমাধান করেনি বিজেপি সরকার

সমস্যার সমাধান করেনি বিজেপি সরকার

আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরী অভিযোগ করেছেন, উত্তর প্রদেশের বিজেপি সরকার শাসন, নেতৃত্ব এবং উন্নয়ন নিয়ে যেসব প্রশ্ন তৈরি হয়েছিল, তার কোনও সমাধান করেনি। কৃষকদের দুর্দশা নিয়ে কিছুই করেনি সরকার। তিনি বলেছেন, কৃষকদের সমস্যা বর্ণ-ধর্মের সব বাধাকে ভেঙে দিয়েছে। কর্মসংস্থান ইস্যুতে সরকার ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। লখিমপুর খেরির ঘটনা এবারের নির্বাচনে অন্যতম ইস্যু হতে চলেছে বলেও জানিয়েছেন তিনি।

জনসমর্থন বাড়ছে

জনসমর্থন বাড়ছে

গত কয়েক দিনে তিনজন মন্ত্রী এবং বেশ কয়েকজন বিজেপি বিধায়ক সমাজবাদী পার্টি কিংবা আরএলডিতে যোগ দিয়েছেন। এব্যাপারে প্রশ্ন করা হলে এই নেতা বলেছেন, টিকিট প্রার্থী, বর্তমান বিধায়ক, রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিরা দলবদল করছেন, এতেই বোঝা যাচ্ছে জন সমর্থন কোন দিকে। জনসাধারণ কোন দিকে এই দলবদল সেই সূচকের নির্দেশ করছে বলেও মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন, এই দলবদল দেখিয়ে দিচ্ছে সরকারে থাকালীন অবস্থায় সেখানকার পরিবেশ ছিল দম বন্ধ করা।

দলবদল নিয়ে কটাক্ষ

দলবদল নিয়ে কটাক্ষ

বিজেপিকে নিশানা করতে গিয়ে তিনি বলেছেন, গেরুয়া শিবির দাবি করে, তাদের দলের অভ্যন্তরে গণতন্ত্র রয়েছে, দলের কর্মীদের শ্রদ্ধা করা হয়। কিন্তু বিজেপিতে থাকার সময়েই বিধায়কদের কাজ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
দলবদল নিয়ে কটাক্ষ করতে দিয়ে তিনি বলেছেন, বিজেপির অভ্যন্তরে অসন্তোষ রয়েছে। সেই কারণে যখনই সুযোগ পাচ্ছেন, নেতারা দলবদল করছেন বলে মন্তব্য করেছেন তিনি।

জনগণ বিভাজনের রাজনীতি নিয়ে সচেতন

জনগণ বিভাজনের রাজনীতি নিয়ে সচেতন

বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, মানুষ এতে অভ্যস্ত হয়ে গিয়েছে। এবার বিজেপি এই রাজনীতিতে সুবিধা করতে পারবে না বলেও মনে করেন তিনি। এব্যাপারে তিনি বলেছেন, মথুরায় মন্দির ইস্যুতে বিজেপি সেরকম কোনও সমর্থন পায়নি। সেখান থেকেই বলা যায়, মানুষ বিজেপির রাজনীতিতে বিরক্ত হয়ে গিয়েছে। আর এবারের নির্বাচনে মন্দির কিংবা মুসলিম বিরোধী কোনও প্রচার কাজে আসবে না। বিষয়টিকে তিনি এক গিয়ারের গাড়ির সঙ্গে তুলনা করে বলেছেন, এবার তা পিছনের দিকে যাচ্ছে।
৪৩ বছরের জয়ন্ত চৌধুরীর দল রাষ্ট্রীয় লোকদল এবারের নির্বাচনে সমাজবাদী পার্টির সঙ্গে জোট করেছে। তিনি জানিয়েছেন, আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। দলের প্রচারেই তিনি জোর দেবেন বলে জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+