UP election 2022: উত্তর প্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ প্রিয়াঙ্কা গান্ধীই

UP election 2022: উত্তর প্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ প্রিয়াঙ্কা গান্ধীই

আর কেউ নয় এবার উত্তর প্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ প্রিয়াঙ্কা গান্ধী। শুক্রবার নির্বাচনী ইস্তেহার প্রকাশের সময়ই সাংবাদিকদের জানান তিনি। প্রিয়াঙ্কা গান্ধী সাংবাদিকদের বলেন আর কাউকে কী দেখতে পাচ্ছেন রাজ্যের সর্বত্র প্রচারে কেবল আমার মুখই দেখতে পাবেন। কাজেই আমিই এই রাজ্যে দলের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী। প্রসঙ্গত উল্লেখ্য প্রথম থেকেই উত্তর প্রদেশে মহিলা ভোটারদের টার্গেট করে ময়দানে নেমেছে কংগ্রেস।

প্রিয়াঙ্কাই মুখ্যমন্ত্রী মুখ

প্রিয়াঙ্কাই মুখ্যমন্ত্রী মুখ

উত্তর প্রদেশ কংগ্রেসে এবার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী। রাজ্যের কাউকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে বাছাই করেনি কংগ্রেস। গত বিধানসভা নির্বাচনেও তেমন কাউকে মুখ হিসেবে প্রকাশ করেনি কংগ্রেস। রাহুল গান্ধীকে সামনে রেখেই লড়াইয়ের ময়দানে নেমেছিল। ২০১৭ সালে কংগ্রেসের সঙ্গে ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি এখন বিজেপিতে যোগ দিয়েছেন। কাজেই এবার জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ছাড়াই ময়দানে নামতে হবে কংগ্রেসকে। সেবার রাজনীতির ময়দানে নতুন ছিলেন প্রিয়াঙ্কা। এবার সময়ের সঙ্গে সঙ্গে একটু পোক্ত হয়েছেন তাতে কোনও সন্দেহ নেই।

ভোটে কী লড়বেন প্রিয়াঙ্কা

ভোটে কী লড়বেন প্রিয়াঙ্কা

শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন তিনিই এই রাজ্যে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ। চারিদিকে তো তারই ছবি রয়েছে প্রচারে ব্যানারে, পোস্টারে। আর কাউকে কি দেখা যাচ্ছে? তাঁর উত্তরের পর প্রিয়াঙ্কা গান্ধীর কাছে জানতে চাওয়া হয় তিনি কি ভোটে লড়বেন এই রাজ্য থেকে। কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেও এখনও কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেছেন এবার যে উত্তর প্রদেশে তিনি ভোটে লড়বেন কিনা সেটা নিয়ে এখনও দল সিদ্ধান্ত নেয়নি।

নির্বাচনী ইস্তেহার প্রকাশ

নির্বাচনী ইস্তেহার প্রকাশ

শুক্রবারই রাজ্যে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস। তাতে ঢালাও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রাজ্যের যুব সম্প্রদায়কে নতুন দিশা দেখাবে কংগ্রেস। ৪০ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নির্বাচনী ইস্তেহারে। রাজ্যে সবচেয়ে বড় সমস্যা এখন কর্মসংস্থান। যোগী সরকার সেই কর্মসংস্থানের কোনও সুযোগই তৈরি করে দিচ্ছেন না বলে অভিযোগ করেছেন। কংগ্রেস উত্তর প্রদেশে উন্নয়ন করতে চায় বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। শুধু তাই নয় মহিলাদের কর্মসংস্থানে ৪০ শতাংশ সরক্ষণ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী।

টার্গেট মহিলা ভোটার

টার্গেট মহিলা ভোটার

মহিলা ভোটারদের টার্গেট করে এগোতে শুরু করেছে কংগ্রেস। প্রথম দিন থেকেই কংগ্রেসের প্রচারের স্লোগান ছিল লেড়কি হু লড় সাকতি হু। এই স্লোগানকে ভর করেই ম্যারাথনের আয়োজন করেছিল কংগ্রেস। জেলায় জেলায় মহিলাদের নিয়ে ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করেছিল কংগ্রেস। কিন্তু করোনা সংক্রমণের কারণে সেই সব কর্মসূচি বাতিল করতে হয়। কমিশনের তরফ থেকেই ১৫ জানুয়ারি পর্যন্ত সব কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+