UP election 2022: বিজেপির বিভাজনের রাজনীতিতে প্রভাবিত হবেন না, ভোটের আগে বার্তা কৃষক নেতার

UP election 2022: বিজেপির বিভাজনের রাজনীতিতে প্রভাবিত হবেন না, ভোটের আগে বার্তা কৃষক নেতার

কৃষি আইন বাতিল করেও কৃষকদের মন পাননি মোদী। উত্তর প্রদেশের ভোটারদের বিজেপির বিভাজনের রাজনীতি নিয়ে সতর্ক করেছেন কৃষক নেতা রাকেশ টিকাইত। তিনি অভিযোগ করেছেন ভোটের আগে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। হিন্দু-মুসলিমের মধ্যে ভেদাভেদ তৈরি করছে তারা। জিন্নার নাম নিয়ে চলছে এই বিভাজনের রাজনীতি। ভোট শেষ না হওয়া পর্যন্ত এই রাজনীতি তারা চালিয়ে যাবে বলে রাজ্যের ভোটারদের সতর্ক করেছেন কৃষক নেতা।

বিভাজনের রাজনীতি করছে বিজেপি

বিভাজনের রাজনীতি করছে বিজেপি

উত্তর প্রদেশে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। ভোটের কারণেই এই রাজনীতিতে উস্কানি দিচ্ছে গেরুয়া শিবিরের নেতারা। আলিগড়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কৃষক নেতা রাকেশ টিকাইত অভিযোগ করেছেন ভোট যত এগিয়ে আসবেতত হিন্দু-মুসলিম এবং জিন্নার প্রসঙ্গ উঠে আসবে। তাই নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করবেন রাজনৈতিক নেতারা। সবটাই ভোটের কথা মাথায় রেখে উদ্দেশ্যপ্রণোিদত ভাবেই করা হবে বলে অভিযোগ করেছেন তিনি।

সরাসরি বিজেপিকে নিশানা

সরাসরি বিজেপিকে নিশানা

কৃষক নেতা সরাসরি বিজেপিকে নিশানা করেছেন। তিনি বলেছেন ভোট যত এগিয়ে আসবে তত একের পর এক বিভাজনের কথা বলবেন বিজেপি নেতারা। সরকারি মঞ্চ সরগরম হয়ে উঠবে একের পর এক বিতর্কিত মন্তব্য। তবে ভোটাররা যেন তাদের মন্তব্যে প্রভাবিত না হন। কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তা এখনই বলা কঠিন। তবে বিজেপি যেন না আসে ক্ষমতায় তিনি সেটাই চান বলে মন্তব্য করেছেন রাকেশ টিকাইত।

কৃষকদের মন জয় হয়নি

কৃষকদের মন জয় হয়নি

কৃষকদের মন জয় করে উঠতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের কথা ভেবেই মোদী সরকার তড়িঘড়ি কৃষি আইন বাতিলের কথা ঘোষণা করেন। তাতে খুব একটা মন জয় কৃষকদের। কৃষি আইন বাতিলে রাজনৈতিক কারণ রয়েছে বলে দাবি করেছিলেন কৃষকরা। বিশেষ করে লখিমপুর খেরির ঘটনা নিয়ে সরব হয়েছিলেন কৃষকরা। তাঁরা অভিযোগ করেছিলেন কৃষকদের ফসলের ন্যায্য মূল্য দিতে নারাজ মোদী সরকার।

 উত্তর প্রদেশ ভোটের তোরজোর

উত্তর প্রদেশ ভোটের তোরজোর

উত্তর প্রদেশে ভোটের উত্তাপ এখন চরমে উঠেছে। প্রসঙ্গত উল্লেখ্য সমাজবাদী পার্টি এবং আরএলডির পাশে রয়েছে কৃষকরা। রাকেশ টিকাইতের দাদাও কয়েকদিন আগে সপাকে জেতানোর বার্তা দিয়েছেন। যদিও রাকেশ টিকাইত এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তিনি সরব হয়েছিলেন বিজেপিকে নিেয়। বিজেিপর বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। কোনও ভাবেই বিজেিপকে কৃষকরা সমর্থন করবেন না বলে দাবি করেছেন রাকেশ টিকাইত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+