UP Election 2022: জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল, লাদেনও 'জি'! অখিলেশকে নিশানায় মোদী টানলেন মূলায়মের কথা
ভোটের দিনেই উত্তর প্রদেশে ( uttar pradesh assembly election 2022) প্রচারে। তৃতীয় দফাতেও তার অন্যথা হল না। এদিন উত্তর প্রদেশের হারদৈতে বিজেপির (bjp) সমাবেশে বিরোধীদের তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (na
ভোটের দিনেই উত্তর প্রদেশে ( uttar pradesh assembly election 2022) প্রচারে। তৃতীয় দফাতেও তার অন্যথা হল না। এদিন উত্তর প্রদেশের হারদৈতে বিজেপির (bjp) সমাবেশে বিরোধীদের তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। এদিন তিনি সমাজবাদী পার্টিকে (samajwadi party) জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল বলে কটাক্ষ করেন।

দেশের নিরাপত্তা নিয়ে খেলছে এসপি, কংগ্রেস
প্রধানমন্ত্রী মোদী এদিন উত্তর প্রদেশে প্রচারে গিয়ে অভিযোগ করেন, দেশের নিরাপত্তা নিয়ে খেলা করেছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। এনিয়ে তাদের মনোভাবও বিপজ্জনক। তারা চেয়ারের লোভে দেশকেও বিপদে ফেলতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এইসব দলের নেতারা ওসামা বিন লাদেনের মতো সন্ত্রাসবাদীকে জি বলে সম্বোধন করেন। অন্যদিকে বাটলা হাউস এনকাউন্টারে জড়িত জঙ্গিদের মৃত্যুতে চোখের জল ফেলে। এই ধরনের লোক এবং দলগুলি থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

বিস্ফোরণে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের চেষ্টা
সমাজবাদী পার্টির প্রতি আক্রমণ তীব্র করে প্রধানমন্ত্রী বলেন, যখন তারা উত্তর প্রদেশে ক্ষমতায় এসেছিল, সেই সময় সংকট মোচন মন্দির এবং ২০০৬-এ বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশনে বোমা বিস্ফোরণে অভিযুক্ত শামিম আহমেদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের চেষ্টা করেছিল। তিনি বলেন ২০০৭ সালে অযোধ্য এবং লখনৌতে আদালত চত্বরে বিস্ফোর হয়। ২০১৩ সালে সমাজবাদী পার্টির সরকার অভিযুক্ত তারিক কাজমির বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে। কিন্তু আদালত সমাজবাদী পার্টির এই পদক্ষেপকে মেনে নেয়নি। ওই অভিযুক্তের যাবজ্জীবণ কারাদণ্ডের আদেশ দিয়েছিল আদালত।

জঙ্গিদের পাশে সমাজবাদী পার্টি
এদিন প্রধানমন্ত্রী অভিযোগ করেন জঙ্গি পাশে সবসময়ই দাঁড়িয়েছে সমাজবাদী পার্টি। উত্তর প্রদেশে ১৪ টি জঙ্গি হামলার ঘটনায় সমাজবাদী পার্টির সরকার অনেক জঙ্গির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আদেশ দিয়েছে। এইসব অভিযুক্তরা বিস্ফোরণের মতো ঘটনার সঙ্গে যুক্ত ছিল। সমাজবাদী পার্টির সরকার এইসব জঙ্গিদের বিচার করতে দেয়নি। প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেছেন, সাধারণ মানুষ দেখেছেন সমাজবাদী পার্টি থাকার সময়ে কীভাবে বেআইনি অস্ত্র ব্যবহারে দলের কর্মীদের অনুমোদন দিয়েছিল। প্রধানমন্ত্রী বলেছেন, যাঁরা তুষ্টিকরণের রাজনীতির কারণে উৎসব বন্ধ করে দিয়েছিল তারা ১০ মার্চ উত্তর পেয়ে যাবেন।

অখিলেশকে নিশানা
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অখিলেশ যাদবকে নিশানা করে বলেছেন, দলের ক্ষমতা দখল করতে নিজের বাবাকে পর্যন্ত অপমান করতে ছাড়েনি। প্রধানমন্ত্রী এব্যাপারে ২০১৭ সালে মূলায়ম সিং যাদবকে মঞ্চে ধাক্কা দেওয়ার ঘটনার কথাও উল্লেখ করেন। যে আসন একটা সময়ে নিরাপদ ছিল অখিলেশ যাদবের কাছে, তাও হাতের বাইরে চলে যাচ্ছে দেখে সেই মূলায়ম সিং যাদবকে প্রচারে নামানো হয়েছিল।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications