UP Election 2022: বিজেপি চায় পরিবর্তন করতে আর বিরোধীরা প্রতিশোধ নিতে! প্রচারে মোদীর নিশানায় অখিলেশ
ভোট প্রচারে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা বৃদ্ধির দিনেই উত্তর প্রদেশ প্রথম নির্বাচনী সভা (uttar pradesh election 2022) করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁর এই সভা ছিল ভার্চুয়াল। সেই সভা থেকেই প্রধানম
ভোট প্রচারে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা বৃদ্ধির দিনেই উত্তর প্রদেশ প্রথম নির্বাচনী সভা (uttar pradesh election 2022) করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁর এই সভা ছিল ভার্চুয়াল। সেই সভা থেকেই প্রধানমন্ত্রী সমাজবাদী পার্টিকে (Samajwadi Party) নিশানা করে বলেন, তারা প্রতিশোধ নিতে চায়। তারা যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকারের উন্নয়নমূলক কাজ থেকে অনেক দূরে রয়েছে বলেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।

নকল সমাজবাদী বনাম গরিবের সরকার
প্রধানমন্ত্রী এদিন সমাজবাদী পার্টিকে নিশানা করে বলেন, উত্তর প্রদেশে লড়াই নকলি সমাজবাদী বনাম গরিবের সরকারের। এব্যাপারে তিনি উত্তর প্রদেশ সরকারে গরিবদের জন্য ঘর, পিছিয়ে পড়াদের জন্য প্রকল্প, মেডিক্যাল কলেজ, এক্সপ্রেসওয়ের মাধ্যমে সংযোগ, মুসলিম মহিলাদের জন্য উদ্যোগের উল্লেখ করেন। দাবি করেন, এইসবইণ কেন্দ্রে ও রাজ্যের বিজেপি সরকারের সাফল্য।

ঘুমিয়ে থেকে স্বপ্ন দেখে
প্রধানমন্ত্রী মোদী অখিলেশ যাদবকে নিশানা করেন। তিনি এদিন কটাক্ষ করে বলেন, আজকাল মানুষ অনেক স্বপ্ন দেখে। যাঁরা শুধুমাত্র ঘুমিয়ে থাকে, তাঁরাই স্বপ্ন দেখে বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, যোগী আদিত্যনাথ জেগে রয়েছেন। তিনি উত্তরপ্রদেশের উন্নয়নে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
প্রসঙ্গত উল্লেখ্য অখিলেশ যাদব বলেছিলেন, ভগবান কৃষ্ণ প্রতি রাতে তাঁর স্বপ্নে দেখা দিয়ে বলেন, তিনিই রাজ্যে সরকার গঠন করবেন। এবারের নির্বাচনে অখিলেশ যাদবই উত্তর প্রদেশে বিজেপির সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী।

নয়ডা ও গ্রেটার নয়ডার সমস্যার উল্লেখ
প্রধানমন্ত্রী এদিন ভার্চুয়াল সভায় নয়ডা ও গ্রেটার নয়ডার সমস্যার কথাও উল্লেখ করেছেন। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতিীর কারণে হাজারো মানুষ সেখানে ফ্ল্যাচ কেনার পরে সমস্যার মধ্যে পড়েছেন। প্রসঙ্গত ওইসব এলাকায় দুর্নীতির কারণে বহু হাউজিং প্রোজেক্টে কাজ এগোচ্ছে না। যার জেরে প্রায় ৫০ হাজার ক্রেতা সমস্যায় পড়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, অসম্পূর্ণ ফ্ল্যাটগুলি সম্পূর্ণ করতে বিশেষ তহবিলের বন্দোবস্ত করা হবে। প্রসঙ্গত এদিন প্রিয়ঙ্কা দান্ধী ভডরা এদিন এইসব এলাকায় ডোর-টু-ডোর প্রচার করেন।

বিজেপি চায় পরিবর্তন করতে আর বিরোধীরা প্রতিশোধ নিতে
প্রধানমন্ত্রী আরও বলেন, বিজেপি উত্তর প্রদেশে পরিবর্তন আনতে চেষ্টা করছে। আর বিরোধীরা চাইছে প্রতিশোধ নিতে। কেননা বিরোধী যেসব মানুষকে টিকিট দিয়েছে, তা থেকেই এই বিষয়টি প্রমাণ হয়ে যাচ্ছে। দাঙ্গার মানসিকতা থাকা নেতাদের প্রার্থী করা হচ্ছে। তিনি কটাক্ষ করে বলেছেন, অপরাধীরা সবসময় বন্ধুত্বপূর্ণ সরকার চায়। প্রধানমন্ত্রী এদিন সামলি, মুজফফরনগর, বাঘপত, সাহারানপুর এবং গৌতমবুদ্ধ নগরের ভোটারদের উদ্দেশে ভাষণ দেন। পশ্চিম উত্তর প্রদেশের এই অংশে নির্বাচন রয়েছে ১০ ফেব্রুয়ারি।

কেন্দ্রীয় সরকারের প্রকল্পের উল্লেখ
প্রধানমন্ত্রী এদিন উত্তর প্রদেশের ভার্চুয়াল প্রচারে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কথাও উল্লেখ করেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে প্রত্যেক গরিব পরিবারের পাশে থেকেছে সরকার। রাজ্যে ১৫ কোটি মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছে। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, এই রেশনই পাঁচ বছর আগে রেশন দোকান থেকে চুরি করে নিয়ে যাওয়া হত। কিন্তু এখন সব গরিব পরিবার রেশন পায়। গত পাঁচ বছরে রাজ্যে এটাই পরিবর্তন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেছেন, সরকার এখন ছোট কৃশকদের নিয়ে কাজ শুরু করেছে। ছোট কৃষকরাই গ্রামের ছবিটা পরিবর্তন করে দিতে পারে। প্রধানমন্ত্রী উত্তর প্রদেশের যে অংশের কৃষকদের উদ্দেশে এই কথা বলেছেন, সেই অংশেরই রাষ্ট্রীয় লোক দলের নেতা হলে জয়ন্ত চৌধুরী। এই নেতার অপর পরিচয় হল তিনি চৌধুরী চরণ সিং-এর নাতি। রাষ্ট্রীয় লোকদল এবারের নির্বাচনে উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি সহযোগী।












Click it and Unblock the Notifications