Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যেভাবে গালি দেওয়া হয়, হামলা হয়েছে বুঝে গিয়েছে বিজেপি যাচ্ছে! মোদী গড়ে হুঙ্কার মমতার

মোদীকে গড়ে দাঁড়িয়ে বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে যোগী সরকারকেও রীতিমত তুলোধোনা করলেন তিনি। উত্তরপ্রদেশ নির্বাচনে শেষ দফার ভোটের আগে আজ বৃহস্পতিবার বারানসীতে অখিলেশের হয়ে প্রচারে অংশ নেন মমতা বন্দ

মোদীকে গড়ে দাঁড়িয়ে বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে যোগী সরকারকেও রীতিমত তুলোধোনা করলেন তিনি। উত্তরপ্রদেশ নির্বাচনে শেষ দফার ভোটের আগে আজ বৃহস্পতিবার বারানসীতে অখিলেশের হয়ে প্রচারে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মোদী গড়ে হুঙ্কার মমতার

আর সেখানে দাঁড়িয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ তাঁর। একই সঙ্গে অখিলেশ যাদবকে জেতানোর জন্যেও আহ্বান জানালেন তৃণমূল সুপ্রিমো।

বিজেপি আমাকে দেখে ভয় পায়

শুধু তাই নয়, বারানসীতে যেভাবে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় তা নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। বলেন, বারানসিতে আমাকে গালি দেওয়া হয়েছে। আমার গাড়ি দাঁড় করিয়ে ওরা রীতিমত ধাক্কা মেরেছে। শুধু তাই নয়, লাঠির বাড়ি মারা হয়েছে বলে বিস্ফোরক দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে তিনি ঝোকার লোক নয় বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়।

এমনকি তাঁকে ভয় দেখিয়েও কোনও লাভ নেই বলেও দাবি সুপ্রিমোর। তাঁর মতে, আসলে ওরা হেরে যাবে বলে ভয় পেয়েছে। ভয় পেয়েছে বলেই এসব করছে। শুধু তাই নয়, যদি বিজেপি আমাকে দেখে ভয় পায় তাহলে আমি একবার নয়, হাজার বার বারানসিতে আসব। দেখব কীভাবে ওরা আমাকে আটকায়!

এসব দেখেই আজ এ জায়গায় পৌঁছেছি

তবে এই সব দেখেই যে তাঁর উত্থান হয়েছে তা এদিন স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, আমি এসব দেখেই আজ এ জায়গায় পৌঁছেছি। বাংলায় সিপিএম আমার উপর অনেক অত্যাচার করেছে। কোনও দমানো আমাকে সম্ভব নয়। অখিলেশের প্রচার মঞ্চ থেকেই বিজেপিকে বার্তা ছুঁড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে যোগী আদিত্যনাথের নাম করেও তীব্র আক্রমণ করেন তিনি। বলেন, ও তো নাম পে যোগী হ্যাঁ...আসলে তো ভোগী।

সাধুদের অসম্মান করা হচ্ছে বলেও অভিযোগ

শুধু তাই নয়, যোগী সাধু নয়, সাধুদের অসম্মান করা হচ্ছে বলেও অভিযোগ। আর সেখান থেকেই অখিলেশ যাদবকে ভীট দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বলেন, অখিলেশের নেতৃত্বে তৈরি জোটকে জিতিয়ে বিজেপিকে আরও একটা ধাক্কা দিতে হবে বলে নেত্রী মমতার। শুধু তাই নয়, যেভাবে তাঁকে বারানসিতে অপমান করা হয়েছে সেদিকে তাকিয়ে সে রাজ্যের মা -বোনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, এই অপমানের বদলা অখিলেশ যাদবকে জিতিয়ে দিতে হবে।

বিজেপির হার মনে এসে গিয়েছে

অন্যদিকে অখিলেশ যাদবও এদিনও বিজেপিকে তীব্র আক্রমণ শানান। বলেন, যখন আপনি এখানে এসেছেন বিজেপির হার মনে এসে গিয়েছে। পূর্বাঞ্চলের মানুষ বিজেপিকে কখনই মাফ করবে না বলেও মন্তব্য সমাজবাদী পার্টি সুপ্রিমো। তাঁর দাবি, প্রত্যেক দফায় উত্তরপ্রদেশের মানুষ মহাজোটকে ভোট দিয়ে ক্ষমতায় আনছে।

অখিলেশের দাবি, এবার উত্তরপ্রদেশে মহাজোট সরকার তৈরি হলে পূর্বাঞ্চলে অসাধারণ বিকাশ মানুষ লক্ষ্য করতে পারবে বলে দাবি। একই সঙ্গে কর্মসংস্থান সহ একাধিক বিষয়ে উন্নয়নের কথা তুলে ধরেন অখিলেশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+