UP Election 2022: ফের উত্তর প্রদেশে যাচ্ছেন মমতা! এবার অখিলেশের সঙ্গে প্রচার বারাণসীতে
উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের (uttar pradesh election 202) প্রচারে অংশ নিতে ফের সেখানে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। ২ মার্চ তিনি বারাণসী (Varanasi) যাবেন বলে জানা গিয়েছে। আর
উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের (uttar pradesh election 202) প্রচারে অংশ নিতে ফের সেখানে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। ২ মার্চ তিনি বারাণসী (Varanasi) যাবেন বলে জানা গিয়েছে। আর ৩ মার্চ তিনি অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সঙ্গে প্রচারে অংশ নেবেন। প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বারাণসীর সাংসদ।

পুজো দিয়ে প্রচারে
তৃণমূল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ২ মার্চ তিনি বারাণসী যাওয়ার পরে দশাশ্বমেধ ঘাট পরিদর্শন করবেন। ৩ মার্চ তৃণমূলের সহযোগী সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে প্রচারে অংশ নেবেন। অন্যদিকে অখিলেশ যাদবও বারাণসীতে গিয়ে কাশী-বিশ্বনাথের মন্দিরে পুজো দেবেন বলে জানা গিয়েছে। তারপরেই তিনি নির্বাচনী প্রচার শুরু করবেন।

মমতার বারাণসী সফর তাৎপর্যপূর্ণ
তৃণমূলের তরফে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ। কেননা ২০২৪-এর দিকে লক্ষ্য রাখলে তিনি জাতীয় রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তৃণমূল কংগ্রেস ২০২৪-এর লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশ থেকে প্রার্থী দেবে। এছাড়াও তৃণমূল সুপ্রিমো আগেকার উত্তর প্রদেশ সফরে বলেছিলেন, সেখানকার নির্বাচনে এবার অখিলেশ যাদবই জয়ী হবেন বলেই মনে করেন তিনি।

মমতার প্রচারে ভোট বাড়বে বিজেপির
অন্যদিকে বিজেপির দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর প্রদেশে প্রচারে তাদের ভোট বাড়বে। কেননা গেরুয়া শিবির মনে করে হিন্দু ভোটারদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি আদৌ ভাল নয়। ফলে তা সমাজবাদী পার্টিকে সাহায্য করার পরিবর্তে তাদের ভোটব্যাঙ্কেই আঘাত করবে। এছাড়াো পশ্চিমবঙ্গের গত বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর প্রদেশ-সহ বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে যাওয়া বিজেপি নেতাদের গায়ে বহিরাগত তকমা লাগিয়েছিলেন। সেই রাজ্য উত্তর প্রদেশে গিয়ে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট চান এখন সেটাই দেখার। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের প্রাচীন শহর কাশীতে অবাঞ্ছিত বলেই মনে করে বিজেপি নেতৃত্ব। গেরুয়া শিবির মনে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত তৃণমূল নিয়েই পদক্ষেপ করা।

কংগ্রেস বিরোধী জোট গঠনের পরিকল্পনা
এর আগে গত মাসের শুরুর দিকে লখনৌতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথিলেশ যাদবকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করেছিলেন। সেখান থেকেই তিনি সাধারণ মানুষের কাছে অখিলেশ যাদবকে ভোট দেওয়ার অনুরোধ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে নিশানা করে বলেছিলেন, মোদী বিরোধী আন্দোলনে তাদেরকে দেখা যাচ্ছে না। তবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গকে বাদ গিয়ে অন্য কোনও রাজ্যে তৃণমূলের কোনও প্রভাব নেই। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন রাজ্যে সংগঠন বিস্তারে ঝাঁপিয়েছে তৃণমূল। তবে উত্তর প্রদেশের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়াকে অনেকেই তৃণমূল নেত্রীর রাজনৈতিক উচ্চাভিলাশ দেখতে পাচ্ছেন। তবে যদি সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দের কথা মানতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় পর্যায়ে বিজেপি বিরোধী মুখ। ভবিষ্যতে একথা কতজন বিজেপি বিরোধী নেতা-নেত্রী মানেন এখন সেটাই দেখার












Click it and Unblock the Notifications