UP election 2022: আশিসের জামিন মঞ্জুরে ভেঙে পড়ল লখিমপুর খেরি! বিচার নিয়ে সংশয়

একদিকে যখন উত্তরপ্রদেশ নির্বাচনের প্রথম দফার ভোট চলছিল, ঠিক সেই সময়ে স্বস্তি পেলেন আশিষ মিশ্র। লখিমপুর খেরির ঘটনায় জামিন মঞ্জুর কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে। যিনি কিনা এই ঘটনার মূল অভিযুক্ত। আর তাঁর জামিনে কার্যত হ

একদিকে যখন উত্তরপ্রদেশ নির্বাচনের প্রথম দফার ভোট চলছিল, ঠিক সেই সময়ে স্বস্তি পেলেন আশিষ মিশ্র। লখিমপুর খেরির ঘটনায় জামিন মঞ্জুর কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে। যিনি কিনা এই ঘটনার মূল অভিযুক্ত। আর তাঁর জামিনে কার্যত হতাশ কৃষকরা।

জারি থাকবে লড়াই! সুর চড়াল লখিমপুর খেরি

লখিমপুরখেড়ির ঘটনায় মৃত এজ যুবকের বাবা সুখবিন্দর সিং বলেন, এত শিঘ্রই জামিন মঞ্জুর মোটেই ভালো সঙ্কেত নয়। এই সরকারের কাছে কোনও ধরনের আশা নেই বলেই জানান সুখবিন্দর। তাঁর মতে, আমাদের আর কোনও ধরনেরই আর আশা রইল না বিচার পাওয়ার ক্ষেত্রে।

অন্যদিকে আরও মৃতের পরিবারের সদস্যের দাবি, আমরা কোনও রকম আশা ছাড়ছি না। বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চলবে বলেও দাবি ওই পরিবারের। শুধু তাই নয়, আশিষের জামিনে কার্যত ফুঁসছে লখিমপুরখেড়ি। সেখানকার মানুষের দাবি, এরা রাজ্য এবং কেন্দ্রের ক্ষমতায় রয়েছে। আর সেই কারণে জামিন দেওয়া হয়েছে।

তবে মামলা এখনও শেষ হয়ে যায়নি বলেই কার্যত হুঁশিয়ারি মৃতের পরিবারের। জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি।

উল্লেখ্য, কেন্দ্রের বিতর্কিত তিন কৃষি আইন নিয়ে লখিমপুর খেরিতে আন্দোলন করছিলেন কৃষকরা। সেখানে হঠাৎই হাজির হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র এবং তাঁর ছেলে আশিস মিশ্র। মন্ত্রী সেখানে যেতেই উত্তেজনা বেড়ে গিয়েছিল। অভিযোগ কৃষকরা তাঁদের প্রায় ঘিরে ধরেছিল। সেসময় দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ৮ জনের প্রাণ নিেয়ছিলেন মন্ত্রী পুত্র অশিস মিশ্র। ঘটনার পর অগ্নিগর্ভ হয়ে গিয়েছিল পরিস্থিতি।

তারপরেই সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন আশিস মিশ্র। দীর্ঘদিন তাঁকে গ্রেফতার করেনি উত্তর প্রদেশ পুলিশ। তদন্তে সিট গঠনের পর ২০২১ সালের ৯ অক্টোবর গ্রেফতার করা হয় আশিস মিশ্রকে। যদিও আশিসের গ্রেফতারি নিয়ে কম জল ঘোলা হয়নি। যদিও আন্দোলনরত কৃষকদের দাবি ছিল, কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে সরাতে হবে অজয় মিশ্রকে।

যদিও এই বিষয়ে কোনও ব্যবস্থাই নেয়নি কেন্দ্র। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সাক্ষাৎকারে জানান, সুপ্রিম কোর্ট যেভাবে বলেছে সেভাবে এগিয়েছে রাজ্য সরকার। কিন্তু এরপরেও ক্ষোভ মেটেনি। লখিমপুর খেরির ঘটনা নিয়ে বেশ অস্বস্তি রয়েছে যোগী সরকার। কৃষকরা এখনও বিজেপিকে সমর্থন করে উঠতে পারেনি।

তারমধ্যে আশিস মিশ্রর এই জামিন অস্বস্তি বাড়িয়েছে যোগীর। রাজনৈতিকমহলের মতে, আজ সবেমাত্র প্রথম দফার নির্বাচন হয়েছে উত্তরপ্রদেশে। এখনও বেশ কয়েকটি দফা বাকি রয়েছে। যার প্রভাব আগামী ভোটে পড়বে না তো? আশঙ্কায় রাজনৈতিকমহলের কারবারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+