UP election 2022: সেই জাতীয়তাবাদের রাজনীতি? 'অপারেশন গঙ্গা' কতটা ফায়দা দেবে বিজেপিকে
UP election 2022: সেই জাতীয়তাবাদের রাজনীতি? 'অপারেশন গঙ্গা' কতটা ফায়দা দেবে বিজেপিকে
ফের জাতিয়তাবাদের রাজনীতি। ২০১৪ সাল থেকে শুরু হয়েছে। বিজেপির ভোট ব্যাঙ্ক বারবার মজবুত করেছে এই জাতীয়তাবাদের রাজনীতি। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে পুলওয়ামা হামলা এক কথায় অনেকটাই এগিয়ে দিয়েছিল বিজেপিকে। এবারও কি সেটাই হতে হলেছে। এখনও শেষ দুই দফার ভোট বাকি উত্তর প্রদেশে। তার আগেই ইউক্রেনের যুদ্ধের জেরে অপারেশন গঙ্গা শুরু করে দিয়েছে মোদী সরকার। ভোটের প্রচারে এসেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয়দের ফিরিয়ে বিষয়ে কথা বলেছিলেন।

ইউক্রেন থেকে ফেরাতে অপারেশন গঙ্গা
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হতেই সেখানে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে তৎপরতা শুরু করে দিয়েছে মোদী সরকার। অপারেশন গঙ্গা নাম দিয়ে শুরু হয়ে গিয়েছে অভিযান। ইতিমধ্যেই সাতটি বিমানে কয়েক হাজার ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে। আরও ১৬ হাজার ভারতীয়কে ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে। এরই মধ্যে একটি খারাপ খবর এসে পৌঁছেছে কর্নাটকের বাসিন্দা ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে ইউক্রেনের খারকিভে। রুশ বোমার হানার মারা গিয়েছেন সেই ভারতীয় ছাত্র।

ইউক্রেন থেকে ফিরছে ৭টি বিমান
ইউক্রেনের পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করেছে। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে অবিলম্বে ভারতীয়দের সরে যেতে বলা হয়েছে। সূত্রের খবর ট্রেনে করে ভারতীয়দের িকয়েভ থেে সরিয়ে আনা হচ্ছে। কিয়েভ দখল করতে ইতিমধ্যেই ৪০০ রুশ সেনা পাড়ি দিয়েছে বলে জানা গিয়েছে। তার সঙ্গে চলছে লাগাতার বিমান হানা। সাজানো গোছানো কিয়েভ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভারতীয়দের নিরাপদে ফেরােত রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলছে বিদেশ মন্ত্রক।

উত্তর প্রদেশের ভোটে এফেক্স
প্রতিবারই কোনও না কোনও জাতিয়তাবাদের ইস্যু ভোটে কাজে লাগিয়েছে বিজেপি। এবারও যে অপারেশন গঙ্গাকে বিজেপি উত্তর প্রদেশের ভোটের মঞ্চে টেনে আনবে তাতে কোনও সন্দেহ নেই। উত্তর প্রদেশের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন। ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা এখন তাঁদের প্রধান কাজ। তার পরেই উচ্চ পর্যায়ের বৈঠকে চার কেন্দ্রীয় মন্ত্রীকে ইউরোপের বিভিন্ন দেশে পাঠিয়েছে মোদী সরকার।

হোয়াটস অ্যাপে প্রচার
দিল্লি এবং মুম্বই একের পর এক বিমান আসছে ইউক্রেন থেকে। সেখান থেকে আসা ভারতীয়দের দিল্লি বিমানবন্দরে স্বাগত জানাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে বিভিন্ন ছবি। উত্তর প্রদেশের বিজেপি কর্মী সমর্থকরা সেটার প্রচার চালিয়ে যাচ্ছেন। কীভাবে ভারতীয় বায়ুসেনা এবং এয়ার ইন্ডিয়ার বিমানে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা হচ্ছে। ফের জাতিয়তাবাদের উস্কানি দিতে শুরু করেছে বিজেপি কর্মী সমর্থকরা।












Click it and Unblock the Notifications