UP election 2022: ইভিএম মেশিনের ভোট দানের ছবি শেয়ার করে বিপাকে বিজেপি মেয়র, থানায় FIR
UP election 2022: ইভিএম মেশিনের ভোট দানের ছবি শেয়ার করে বিপাকে বিজেপি মেয়র, থানায় FIR
উত্তর প্রদেশের তৃতীয় দফার ভোটে বিজেপি মেয়রকে ঘিরে তুলকালাম কাণ্ড। ভোট দানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করায় হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কানপুরের মেয়র প্রমীলা পাণ্ডে সকালে ভোট দিয়ে নিজের ভোট দানের ছবি ইভিএম সহ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। এমনকী ভোট দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। কানপুরের হাডসন পোলিং বুথে ভোট দিচ্ছিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায়। দাবানলের মতো সেটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এমনকী ইভিএমের ছবিটাও তিনি শেয়ার করেছিলেন। তারপরেই বিজেপি মেয়রেক বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ভোট দেওয়ার সময় ইভিএমের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নির্বাচনী বিধি লঙ্ঘন করা হয়েছে এই অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
বিজেপির আরেক নেতা নবাব সিংও একই কাণ্ড করেছেন নিজের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। তাই নিয়েও রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। এরকমই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের আরেকটি জায়গায় সেখানে সমাজবাদী পার্টির প্রার্থী অভিমন্যু গুপ্তাও নিজের ভোটদানের ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে ইভিএমের ছবি শেয়ার করেছিলেন ফেসবুকে। পরে সেই ছবি আবার তিনি সরিয়ে দেন বলে জানান গিয়েছে।
আজ উত্তর প্রদেশে তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। তার মধ্যে ৫৯টি কেন্দ্রে ভোট হচ্ছে। তৃতীয় দফায় মোট ১৬টি কেন্দ্রে হচ্ছে নির্বাচন। প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের ৬১৭ জন প্রার্থী। ২ কোটির বেশি ভোটার ভোট দিচ্ছেন আজ। বেলা ১টা পর্যন্ত ৪৫ শতাংশ ভোট পড়ে গিয়েছে। বুথে বুথে লম্বা লাইন চোখে পড়ছে। উত্তর প্রদেশের পাশাপাশি আজ পাঞ্জাবেও বিধানসভা নির্বাচন। সেখানেও ভোট পড়েছে ৪৩ শতাংশের কাছাকাছি। আপের পক্ষ থেকে পাঞ্জাবের একাধিক জায়গায় বুথ দখলের অভিযোগ উঠেছে।












Click it and Unblock the Notifications