UP Election 2022: সনিয়াকে চিঠি লিখে সদস্যপদে ইস্তফা! রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়, বললেন কংগ্রেস ত্যাগী হেভিওয়েট
উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের (uttar pradesh election 2022) আগে কংগ্রেসে (congress) ফের ধাক্কা। কংগ্রেস যেসব সময় নিজেদের ঘর রক্ষার জন্য লড়াই করছে উত্তর প্রদেশে, সেই সময় কংগ্রেস হেভিওয়েট এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত
উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের (uttar pradesh election 2022) আগে কংগ্রেসে (congress) ফের ধাক্কা। কংগ্রেস যেসব সময় নিজেদের ঘর রক্ষার জন্য লড়াই করছে উত্তর প্রদেশে, সেই সময় কংগ্রেস হেভিওয়েট এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরপিএন সিং (rpn singh) সভানেত্রী সনিয়া গান্ধীকে (Sonia Gandhi) চিঠি লিখে দলের সদস্যপদে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন। এই দলবদল নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

গান্ধী পরিবার থেকে আগেই দূরে সরেছিলেন
আরপিএন সিং দলের তরফে ঝাড়খণ্ডের দায়িত্বে থাকলেও গান্ধী পরিবার থেকে দূরে সরে কার্যত দলের সাইডলাইনে চলে গিয়েছিলেন। গত সাধারণ নির্বাচনের উত্তর প্রদেশের পদরুনা আসন থেকে হেরে গিয়েছিলেন মনমোহন সিং মন্ত্রিসভার এই সদস্য। তিনি কংগ্রেসের জি-২৩ গোষ্ঠীতে নাম লিখিয়ে ছিলেন। কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়িয়ে ক্ষোভ জানানোদের দলে ছিলেন তিনি।
|
প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বিধানসভা নির্বাচনে
সনিয়া গান্ধীকে লেখা চিঠিতে আরপিএন সিং, প্রাথমিক সদস্যপদে ইস্তফার কথা জানিয়েছে। দলের হয়ে কাজ করার সুযোগ দেওয়ার জন্য সনিয়া গান্ধীকে ধন্যবাদও জানিয়েছেন আরপিএন সিং। পাশাপাশি রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের কথাও বলেছেন। সূত্রের খবর অনুযায়ী তিনি শীঘ্রই বিজেপিতে যোগ দিতে চলেছে। তাঁকে বিজেপি সম্প্রতি গেরুয়া শিবির ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দেওয়া স্বামী প্রসাদ মৌর্যের বিরুদ্ধে দাঁড় করানো হতে পারে বলেও জানা গিয়েছে।

কুশীনগরের রাজ পরিবারের সদস্য
কুশীনগরের সাঁইথওয়ার রাজ পরিবারের সদস্য আরপিএন সিং-রএ পরিবার কংগ্রেস অনুগত বলেই পরিচিত ছিল। বাবা সিপিএন সিং-এর মতোই তিনিও ১৯৯৬ থেকে ২০০৯ সালের মধ্যে তিনি পদরুনা থেকে বিধানসভায় নির্বাচিত লহয়েছিলেন। এরপর তিনি ১৫ তম লোকসভায় জয়ী হয়ে মনমোহন সিং মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তবে ১৬ তম লোকসভা নির্বাচনে তিনি বিজেপির রাজেশ পাণ্ডের কাছে হেরে যান।

আরপিএন সিং-এর দলত্যাগ কংগ্রেসের কাছে ধাক্কার
আরপিএন সিং-এর দলত্যাগ কংগ্রেসের কাছেও ধাক্কার। কেননা প্রিয়ঙ্কা দান্ধী উত্তর প্রদেশে কংগ্রেসের হাল ফেরানোর চেষ্টা করছেন। নিজেই সেখানে প্রচারে নেমেছেন। এর আগে উত্তর প্রদেশে কংগ্রেসের নেতা জিতিন প্রসাদ বিজেপিতে যোগ দিয়েছিলেন। তিনি যোগী আদিত্যনাথ ক্যাবিনেটের সদস্যও বটে। একটা সময়ে রাহুল গান্ধীর কাছে বলে পরিচিত জিতিন প্রসাদ বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিজেপিতে যোগ দিয়েছিলেন রাহুলের টিমের অন্যতম সদস্য মধ্যপ্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও। এবার কার্যত সেই পথই অনুসরণ করলেন একটা সময়ে গান্ধী পরিবারের কাছের বলে পরিচিত আরপিএন সিং।












Click it and Unblock the Notifications