UP Election 2022: রাশিয়ার-ইউক্রেন যুদ্ধও বিজেপির ভোট প্রচারে! উত্তর প্রদেশের শেষ ২ দফায় কতটা সহায় হতে পারে

UP Election 2022: রাশিয়ার-ইউক্রেন যুদ্ধও বিজেপির ভোট প্রচারে! উত্তর প্রদেশের শেষ ২ দফায় কতটা সহায় হতে পারে

উত্তর প্রদেশে (Uttar Pradesh) এখনও বাকি দুদফার নির্বাচন (Election)। ৩ ও ৭ মার্চ ওই নির্বাচন রয়েছে। এই দুদফার নির্বাচনে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ (russia ukraine war) অন্যতম বিষয় হয়ে উঠতে চলেছে। বিজেপির (BJP) তরফ থেকে ইতিমধ্যেই জাতীয়তাবাদের আওয়াজ তোলা হয়েছে। দুদেশের মধ্যে বর্তমান সংকটকে বিশ্বের অশান্তি বলে দাবি করে, শক্তিশালী সরকারকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মোদীকে সামনে রেখে প্রচার

মোদীকে সামনে রেখে প্রচার

উত্তর প্রদেশের বেশিরভাগ সভায় বিজেপির তরফে প্রধানমন্ত্রী মোদীর নামে কার্যত ভোট চাওয়া হচ্ছে। সেখানে বলা হচ্ছে জাতীয় কিংবা বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে মোদীর নেতৃত্বের কথা। পাশাপাশি ইউক্রেনে আটকে পড়াদের উদ্ধারে অপারেশন গঙ্গার কথাও প্রচারে বলা হচ্ছে। এইসব সম্ভব হয়েছে শক্তিশালী সরকার থাকার কারণেই। দাবি করা হচ্ছে বিজেপির প্রচারে।

 দেশে ফিরেছে সপ্তম বিমান

দেশে ফিরেছে সপ্তম বিমান

২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট যুদ্ধ ঘোষণার পর থেকে অপারেশন গঙ্গা শুরু করেছে ভারত সরকার। এব্যাপারে ইউক্রেনের প্রতিবেশী হাঙ্গেরি, রোমানিয়ার মতো দেশের সাহায্য নেওয়া হচ্ছে। এদিন সকাল পর্যন্ত সপ্তম বিমান ফিরেছে মুম্বইতে। সেই বিমানে ছিলেন ১৮২ জন যাত্রী। সোমবার উত্তর প্রদেশে সভা করার পরে প্রধানমন্ত্রী মোদী দিল্লিতে ফিরেই উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন সর্বশেষ পরিস্থিতি নিয়ে। এছাড়া উদ্ধার কাজ নিয়ে তিনি আলোচনা করেন।

 জাতীয় পর্যায়ের গৌরব বেড়েছে

জাতীয় পর্যায়ের গৌরব বেড়েছে

অন্যদিকে পূর্ব উত্তর প্রদেশের প্রচারে উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য দাবি করেছেন, মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে জাতীয় পতাকার গৌরব বেড়েছে। তিনি বলেছেন, বর্তমানে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে লিপ্ত। ভারতীয় ছাত্রছাত্রীরা ইউক্রেনে আটকে পড়েছে। সেই পরিস্থিতিতে তাঁদেরকে ভারতের পতাকা দেখা বলা হয়েছে। ভারতীয় পতাকা দেখালে রাশিয়া ও ইউক্রেনের সেনা কোনও কথাই বলবে না বলেও দাবি করেন তিনি। উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী আরও বলেন, আটকে পড়া ছাত্রছাত্রীদের ফেরত আনতে বিশেষ বিমান পাঠিয়েছে মোদী সরকার। এটাই ভারতের শক্তি, এটাই মোদীর দায়িত্ব, বলেছেন মৌর্য। তবে মৌর্য একথা বলার একদিন আগে প্রধানমন্ত্রী প্রচারে গিয়ে বলেছিলেন, এবারের উত্তর প্রদেশের নির্বাচনে পরিবারবাদীদের সঙ্গে জাতীয়তাবাদীদের লড়াই হচ্ছে। সেই জায়গা থেকে মানুষকে তাঁদের পছন্দ বেছে নিতে বলেছিলেন প্রধানমন্ত্রী।

প্রচারে সংকট নিরসনে মোদী পদক্ষেপের কথা প্রচার

প্রচারে সংকট নিরসনে মোদী পদক্ষেপের কথা প্রচার

উত্তর প্রদেশের ভোট প্রচারে রাশিয়া-ইউক্রেনের সংকটে মোদীর ব্যক্তিগত পদক্ষেপের কথা প্রচার করা হয়েছে। বলা হয়েছে, মোদী নিজে প্রতিবেশী দেশগুলির সঙ্গে করে বলেছেন। যেসব ভারতীয় ইউক্রেন সীমান্তে আসতে পারবেন এবং গাড়িতে ভারতীয় পতাকা লাগিয়ে রাখবেন, তাঁদেরকে সুবিধা দানের কথাও বলা হয়েছিল। সে কথাও এসেছে উত্তর প্রদেশের ভোটের প্রচারে। পাশাপাশি ইউক্রেনের ভারতীয় দূতাবাস সেখানে আটকে পড়া ছাত্রছাত্রীদের জন্য ভাল ব্যবস্থা করেছে বলে দাবি করে একটি ভিডিও বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হয়েছে। যদিও পাল্টা নিজেদের দুর্দশা বর্ণনা করে সেখানকার ছাত্রছাত্রীদের পাঠানো ভিডিও শেয়ার করেছেন বিরোধী নেতানেত্রীরা। এই ঘরনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রিয়ঙ্কা গান্ধী প্রধানমন্ত্রীকে ট্যাগও করেন। যার পাল্টা বিজেপি নেতারা দাবি করেছে কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত সাহায্য করছে এই পরিস্থিতিতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বালিয়ায় প্রচারের সময়ে প্রধানমন্ত্রীর পদক্ষেপের প্রশংসাও করেন। রাজনাথ সিং সেখানে বলেন, আগে বিশ্বে ভারতের কোনও শক্তিশালী বক্তব্য পাওয়া যেত না। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী মোদীর জেরে তা পাওয়া যাচ্ছে।

আগে প্রচারে ছিল সার্জিক্যাল স্ট্রাইক

আগে প্রচারে ছিল সার্জিক্যাল স্ট্রাইক

তবে রাশিয়া-ইউক্রেনের সংকটের আগে বিজেপি প্রচারে ব্যবহার করছিল ২০১৬-তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সার্জিক্যাল স্ট্রাইক এবং ২০১৯-এর বালাকোটে বিমান হানার কথা। মোদীর শক্তিশালী নেতৃত্বদানের ফলেই তা সম্ভব হয়েছিল বলে দাবি করা হয়েছিল। ইউক্রেন নিয়ে সংকটের আগে বিজেপির প্রচারে ছিল পাকিস্তানি ভূখণ্ডে বিমান হামলার কথা। এখন মোদী সরকারে কূটনৈতিক কৌশল এবং ভারতীয়দের উদ্ধারের কথা উঠে আসছে বিজেপির প্রচারে। বিজেপির এই প্রচেষ্টা শেষ দুইদফার প্রচারে কতটা প্রভাব ফেলে এখন তার জন্য অপেক্ষা করতে হবে ১০ মার্চ পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+