বারাণসীতে গঙ্গার ঘাটে যাওয়ার পথে কালো পতাকা, জয় শ্রীরাম স্লোগান বিজেপির! জবাব দিলেন মমতাও

বারাণসীতে (Varanasi) গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন পশ্চিমবঙ্গের (West Bengal)মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সমাজবাদী পার্টির (

বারাণসীতে (Varanasi) গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন পশ্চিমবঙ্গের (West Bengal)মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সমাজবাদী পার্টির (Samajwadi Party) হয়ে প্রচারের উদ্দেশে এদিনই তিনি কলকাতা থেকে বারাণসীতে যান। বিমানবন্দর থেকে তিনি যাচ্ছিলেন বারাণসীর ঘাটে। সেই সময়ই বিজেপির (BJP) তরফে বিক্ষোভ দেখানো হয়। ওঠে জয় শ্রীরাম স্লোগানও। পাল্টা জয় হিন্দ স্লোগান দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ

বারাণসীতে গঙ্গার ঘাটে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে জায়গায় জায়গায় বিক্ষোভ। রাস্তায় যাওয়ার পথে পাশ থেকে বিজেপি কর্মীরা জয় শ্রীরাম স্লোগান দেন। ঘাটে পৌঁছনোর ২ কিমি আগে রাস্তার পাশ থেকে বিক্ষোভ দেখানো শুরু হয়। তাঁকে কালো পতাকা দেখানোর পাশাপাশি গোব্যাক স্লোদান দেওয়া হয়। ঘাটে যাওয়ার সময় গাড়ি থেকে নেমেও তিনি বিক্ষোভের মুখে পড়েন। মুখ্যমন্ত্রীও দাঁড়িয়ে পড়েন সেখানে। পুলিশ সেই সময় বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয়।

পাল্টা স্লোগান দেন মুখ্যমন্ত্রী

পাল্টা স্লোগান দেন মুখ্যমন্ত্রী

সেই সময় পাল্টা জয় হিন্দ স্লোগান দিতে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী সঙ্গে থাকা অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির কর্মীরা পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগানও দেন। মুখ্যমন্ত্রী বলেন, তাঁকে এইভাবে দমিয়ে দেওয়া যাবে না। যেভাবে তাঁকে স্বাদ জানানো হল, তার জন্য ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার তিনি রাজনৈতিকভাবে জবাব দেবেন বলে জানান।

হতাশার বহিপ্রকাশ বললেন অখিলেশ

হতাশার বহিপ্রকাশ বললেন অখিলেশ

এই বিক্ষোভ সম্পর্কে অখিলেশ যাদব বলেন, উত্তর প্রদেশেও বিজেপির অবস্থা খারাপ। সেখানে দিদি আর ভাই বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। তিনি আরও কটাক্ষ করে বলেছেন, বাংলায় লজ্জার হার থেকে বিজেপি বেরিয়ে আসতে পারেনি। সেই কারণে বারাণসীতে কালো পতাকা দেখাচ্ছে বিজেপি। তিনি আরও বলেন, উত্তর প্রদেশেও বিজেপির একই অবস্থা হতে চলেছে। এব্যাপারে উল্লেখ করা যেতে পারে অখিলেশ যাদবকে নিজের ভাই বলেই পরিচয় দিয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতমাসের শুরুর দিকে লখনৌতে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবকে ভাই বলে সম্বোধন করেছিলেন।

২ দিনের সফরে বারাণসীতে মমতা

দুদিনের সফরে এদিনই মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন বারাণসীতে। বারাণসী প্রধানমন্ত্রী মোদীর নির্বাচনী ক্ষেত্র। বৃহস্পতিবার বারাণসীতেই অখিলেশ যাদবের দলের সমর্থনে প্রচার করবেন তিনি। এছাড়াও কাশী-বিশ্বনাথ মন্দিরেও যাবেন তিনি। তবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি আগে থেকেই ঠিক করা ছিল। সেক্ষেত্রে কেন পর্যাপ্ত পুলিশের বন্দোবস্ত করা হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছে সমাজবাদী পার্টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+