UP election 2022: বোল্ড আউট হবেন অখিলেশ যাদব, শেষ দুই দফা ভোটের আগে সমাজবাদী পার্টিকে নিশানা শাহের
UP election 2022: বোল্ড আউট হবেন অখিলেশ যাদব, শেষ দুই দফা ভোটের আগে সমাজবাদী পার্টিকে নিশানা শাহের
৫ দফার ভোট হয়ে গিয়েছে। অর্থাৎ উত্তর প্রদেশের জনতা প্রায় রায় দিয়েছে। সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবকে নিশানা করে অমিত শাহ বলেছেন এবার ভোটে বোল্ড আউট হয়ে গিয়েছেন সমাজবাদী পার্টি নেতা। বিজেপির দুর্ধর্ষ বোলারদের বলে একেবারে ক্রিজ থেকে প্যাভেলিয়নে ফিরে যেতে হবে তাঁকে। ২০২২ সালেও বিজেপি ওভার বাউন্ডারি মেরে ক্ষমতায় আসবে বলে জানিয়েছেন তিনি। অখিলেশ যাদবকে দুর্বল বোলার বলেও কটাক্ষ করেছেন অমিত শাহ।

অখিলেশ যাদবকে নিশানা শাহের
ফের অখিলেশ যাদবকে নিশানা করেছেন অমিত শাহ। যদিও উত্তর প্রদেশে ৫ দফার ভোট হয়ে গিয়েছে। তার প্রচারেই সোমবার কুশিনগর গিয়েছিলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য উত্তর প্রদেশের ভোটের কথা ভেবেই কুশি নগরে আন্তর্জাতির বিমান বন্দরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুশিনগরের ভোট ব্যাঙ্ক মজবুত করতেই অখিলেশ যাদব টার্গেট করে প্রচারে আক্রমণ শানিয়েছেন অমিত শাহ।

বোল্ড আউট হবেন অখিলেশ
কুশিনগরে প্রচারে গিয়ে অখিলেশ যাদব এবং সমাজবাদী পার্টিকে তীব্র নিশানা করেছেন অমিত শাহ। তিনি বলেছেন এবারও উত্তর প্রদেশে বোল্ড আউট হবেন অখিলেশ যাদব। বিজেপি এবারও তাঁকে বোল্ড আউট করবে। ২০২২ঃএও ওভার বাউন্ডারি মেরে ক্ষমতায় ফিরবে বিজেপি। ২০১৩ সালে এই কুশিনগর থেকে বিজয় অভিযান শুরু করেছিল বিজেপি। ২০১৪ সালে গোটা দেশ প্রধানমন্ত্রী মোদীকে জয়ী করে প্রমাণ করে দিয়েছিল বিজেপি জয় যাত্রা শুরু হয়ে গিয়েছে। অখিলেশ যে দুর্বল বোলার সেটা প্রমাণ হয়ে গিয়েছিল।

বিএসপিকে নিশানা
শুধু অখিলেশ যাদব নয় বহুজন সমাজপার্টি নেত্রী মায়াবতীকেও তীব্র নিশানা করেছেন অমিত শাহ। তিনি কটাক্ষ কর বলেছেন বুয়া -ভাতিজার সরকার উত্তর প্রদেশের জাতপাতের রাজনীতি তৈরি করে দিয়েছিল। একটি নিজের সম্প্রদায়ের হয়ে কাজ করেছে উত্তর প্রদেশে আর এক দিল নিজেদের সম্প্রদায়ের হয়ে কথা বলেছেন। আম আদমির কথা কেউ ভাবে না। একমাত্রা বিজেপি সরকারই সবকা সাথ, সবকা বিকাশ নীতি িনয়ে উত্তর প্রদেশে কাজ করেছে বলে জানিয়েছেন তিনি।

অখিলেশ যাদবরা জঙ্গিদের সমর্থন করে
আবারও অখিলেশ যাদবদের সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগাযোগ নিয়ে সরব হয়েছেন তিনি। অমিত শাহ অখিলেশ যাদবকে নিশানা করে বলেছেন, সঙ্কট মোচন মন্দিরে যাঁরা হামলা চালিয়েছিল তাঁদের জামিনে মুক্তির কথা বলেন অখিলেশ যাদবরা। কাজেই সমাজবাদী পার্টি যে জঙ্গিদের সমর্থন করে তা স্পষ্ট হয়ে গিেয়ছে। অখিলেশ যাদব বলেছেন যে জঙ্গি আর মাফিয়াদের জন্য কাজ করেছে।












Click it and Unblock the Notifications